জনাব আরেফিন তার পণ্যের বিক্রয়মূল্য বাবদ দেনাদারের কাছ থেকে একটি চেক পান। দেনাদার চেকের উপরের বাম কোণে দুটো আড়াআড়ি দাগ টেনে 'সোনালী ব্যাংক লি.' লিখে দেন। আরেফিন চেকটি তার প্রতিষ্ঠানের ম্যানেজার আরমানকে দিয়ে এক্সিম ব্যাংকে পাঠান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চেকটি গ্রহণ না করে আরমান সাহেবকে সোনালী ব্যাংকে চেকটি জমা দিতে পরামর্শ দেন।
আমানতকারী চাওয়ামাত্র ব্যাংক তার হিসাব থেকে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে যেখানে চেক প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে।
কারণ কোনো চেক যথানিয়মে উপস্থাপনের পরও তা অমর্যাদাকৃত হলে এর জন্য দায়ী পক্ষ সংশ্লিষ্ট অন্যদের কাছে দায়বদ্ধ থাকে। সেক্ষেত্রে কোনোরূপ সাক্ষ্য প্রমাণ ছাড়াই অমর্যাদাকৃত চেকটি আদেষ্টার দায় নির্ধারণে যথেষ্ট বিবেচিত হয়। আর এজন্য আদালত চেককে প্রামাণ্য দলিল হিসেবে সংগ্রহ করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?