মি. পলাশ বৃহৎশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা-ভাবনা করছেন। এজন্য তার বন্ধু বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠানের মালিক মি. ফিরোজের পরামর্শ চাইলে তিনি প্রথমেই নিয়ামকের গুরুত্বের কথা তুলে ধরেন। যেকোনো দেশে শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজন কতকগুলো মৌলিক নিয়ামক। এসব নিয়ামক পৃথিবীর সর্বত্র সমান নয় বিধায় অঞ্চলভেদে শিল্পের প্রাধান্য এবং ভিন্নতা দেখা যায়।
শিল্প গড়ে ওঠার জন্য প্রাকৃতিক নিয়ামক কাঁচামাল ও শক্তিসম্পদের মধ্যে উভয়টিই অধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
নিচে এর পক্ষে আমার যুক্তি উপস্থাপন করা হলো-
প্রকৃতি হতে আহরিত কাঁচামালের রূপান্তরই শিল্পোৎপাদনের মূলকথা। তাই শিল্পকারখানার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় কাঁচামালের। ফলে যে স্থানে কাঁচামাল পাওয়া যায় সে স্থানে বা এর নিকটে শিল্প গড়ে ওঠে। যেমন, বাংলাদেশের রাঙামাটি জেলার চন্দ্রঘোনায় বাঁশ ও বেত প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে সেখানে কাগজ শিল্প গড়ে ওঠে।
আবার শক্তিসম্পদের ওপরও শিল্প গড়ে ওঠা বা অবস্থান অনেকাংশে নির্ভরশীল। কারণ, কারখানা চালাতে শক্তির প্রয়োজন হয়।
বর্তমানকালে বড় বড় কারখানা চালাবার জন্য কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানিবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি প্রভৃতি ব্যবহৃত হচ্ছে। সস্তায় শক্তি সরবরাহ একান্ত প্রয়োজন। যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে শক্তিসম্পদ সরবরাহের ব্যবস্থা আছে, সেসব অঞ্চলেই সাধারণত বিভিন্ন ধরনের শিল্প কেন্দ্রীভূত হয়।
শিল্প গড়ে ওঠার জন্য যেমন প্রয়োজন কাঁচামালের তেমনি শিল্প চালনার জন্য প্রয়োজন শক্তিসম্পদের। এর একটি ব্যতীত শিল্প গড়ে তোলা সম্ভব নয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?