মি. পলাশ বৃহৎশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা-ভাবনা করছেন। এজন্য তার বন্ধু বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠানের মালিক মি. ফিরোজের পরামর্শ চাইলে তিনি প্রথমেই নিয়ামকের গুরুত্বের কথা তুলে ধরেন। যেকোনো দেশে শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজন কতকগুলো মৌলিক নিয়ামক। এসব নিয়ামক পৃথিবীর সর্বত্র সমান নয় বিধায় অঞ্চলভেদে শিল্পের প্রাধান্য এবং ভিন্নতা দেখা যায়।
শিল্প গড়ে ওঠার জন্য প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক খুবই গুরুত্বপূর্ণ। এসব নিয়ামক ব্যতীত শিল্প গড়ে তোলা সম্ভব নয়। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে শিল্প গড়ে ওঠার জন্য আহরিত কাঁচামাল, শক্তিসম্পদ (কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানিবিদ্যুৎ, পারমাণবিক শক্তি প্রভৃতি), জলবায়ু (তাপ, বৃষ্টিপাত, জলীয়বাষ্প প্রভৃতি) এবং জলসম্পদ বা পানিসম্পদ প্রয়োজন।
অর্থনৈতিক নিয়ামকের মূলধন, শ্রমিক, বাজার, প্রযুক্তি, সরকারি নীতিমালা প্রভৃতি। শিল্প স্থাপনের প্রাথমিক অবস্থায় কাঁচামাল ও শক্তিসম্পদ সংগ্রহের জন্য প্রচুর মূলধন প্রয়োজন। শুধু তাই নয় শিল্পের জন্য পর্যাপ্ত শ্রমিক আবশ্যক। যেসব অঞ্চলে পর্যাপ্ত শ্রমিক, মজুরি কম সেখানে শিল্প গড়ে ওঠে। এছাড়া শ্রমিকের নিপুণতা ও কর্মদক্ষতার ওপরও শিল্পের উন্নতি নির্ভরশীল। কোনো একটি অঞ্চলে শিল্পকারখানা
গড়ে ওঠার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকতে হবে। শিল্পের জন্য। কাঁচামাল ও শক্তিসম্পদ প্রাপ্তি সহজ এবং উৎপাদিত পণ্য দ্রুত বাণিজ্যের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকতে হয়। শিল্পজাত দ্রব্যের জন্য বাজার আবশ্যক। কারণ দ্রব্যের বাজার চাহিদার ওপর শিল্প গড়ে ওঠে। এজন্য বাজারের সন্নিকটে শিল্প গড়ে ওঠে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?