Academy

বিশিষ্ট কণ্ঠশিল্পী নচিকেতার বৃদ্ধাশ্রম নিয়ে গাওয়া গানটি খুব মনোযোগ দিয়ে শুনছিলেন শিল্পপতি রেদওয়ান সাহেব। গানটি তাকে দারুণভাবে আলোড়িত করে। তিনি সিদ্ধান্ত নিলেন বয়স্কদের কল্যাণ ও পুনর্বাসনে তিনি একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলবেন। তার এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি গ্রহণ করেন। তার সার্বিক কাজে সহযোগিতার জন্য অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন সমাজকর্মী নিয়োগ দেন।

শিল্পপতি রেদওয়ান সাহেবের কাজটি সমাজকর্মের সাথে সম্পর্কিত কোন প্রত্যয়টির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Created: 10 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
Ans :

শিল্পপতি রেদওয়ান সাহেবের কাজটি সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট প্রত্যয় সমাজসেবার অন্তর্ভুক্ত।

সমাজসেবা হলো সমাজকর্মী এবং অন্যান্য পেশাদার ব্যক্তিদের দ্বারা পরিচালিত সুসংগঠিত কার্যক্রম, যা মানুষের কল্যাণ ও স্বাস্থ্যের উন্নতি সাধনে নিয়োজিত। এসব কার্যক্রম মানুষকে অধিক স্বনির্ভর হতে সাহায্য করে, পরনির্ভরশীলতা প্রতিরোধ করে, পারিবারিক সম্পর্ক শক্তিশালী এবং ব্যক্তি, পরিবার, দল বা সমষ্টির সদস্যদের সফল সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধারে সাহায্য করে। বর্তমানে সমাজসেবাকে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হিসেবে বিবেচনা করা হয়। সমাজসেবা বর্তমানে ব্যাপকভাবে সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত বিভিন্ন প্রচেষ্টাকে অন্তর্ভুক্ত করে যেগুলো মানুষের অর্থনৈতিক, সামাজিক, মানবিক প্রভৃতি চাহিদা পূরণ করে থাকে। আধুনিককালে সমাজসেবা সমাজের সকল শ্রেণির মানুষের জন্যই তার সাহায্যের উদ্দীপকে রেদওয়ান সাহেব সমাজের অসুবিধাগ্রস্ত একটি বিশেষ শ্রেণির কল্যাণে টেকসই ও স্থায়ী ব্যবস্থা হিসেবে বৃদ্ধাশ্রম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রতিষ্ঠানটি সমাজের বয়স্কদের জন্য নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করবে। মানবিক ধারণায় উদ্বুদ্ধ হয়ে জনাব রেদওয়ান এ উদ্যোগটি গ্রহণ করেছেন। প্রকৃতপক্ষে সমাজসেবা সাময়িকভাবে মানুষের দুঃখ দূর করতে বা তাকে বিপদ থেকে বাঁচানোর কোনো উদ্যোগ নয়, এটি দীর্ঘস্থায়ী 'ও. টেকসই সেবা প্রদানের কাজে নিয়োজিত। তাই সার্বিক না বিবেচনা করে বলা যায় জনাব রেদওয়ান সাহেবের কাজটি । সমাজসেবার অন্তর্ভুক্ত।
 

10 months ago

সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

2 লঙ্কারখানা বলতে কী বোঝ? (অনুধাবন)

Created: 10 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago

আপদকালীন সময়ে আর্তদের বিনামূল্যে খাদ্য বিতরণ করার ব্যবস্থার নাম লঙ্গরখানা।
লজ্জার শব্দটি ফার্সি শব্দ। এর অর্থ সমাজের দুস্থ ও নিঃস্বদের সেবাদানকারী প্রতিষ্ঠান। সমাজের যেকোনো শ্রেণির মানুষের জন্যই লঙ্গরখানার খাবারের ব্যবস্থা উন্মুক্ত থাকে।

উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত নারীকল্যাণ সাধন, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলার কথা বলা হয়েছে।

সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো নারীদের উন্নয়ন সাধন, সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সংরক্ষণ করা। এ লক্ষ্যে সমাজকর্ম কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি মেয়েদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়। সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও স্বার্থ সংরক্ষণেও সমাজকর্ম বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এক্ষেত্রে সমাজকর্ম বিভিন্ন সামাজিক আইনের প্রয়োগ করে। আবার, সমাজে উদ্ভূত বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- জনসংখ্যা সমস্যা, বেকারত্ব, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, মাদকাসক্তি, সন্ত্রাস প্রভৃতি সমস্যা সমাধানেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
উদ্দীপকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সদস্যরা কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য অধিকার ও সেবা সহজলভ্য করা, দক্ষতা বৃদ্ধি, বৈষম্যহীন সমাজ গঠন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ বন্ধ করা, যৌন নিপীড়ন প্রতিরোধ, যৌতুক প্রথার অবসান প্রভৃতিনিয়ে কাজ করে। আর এ কার্যক্রম সমাজকর্মের পরিধিভুত্ব নারীকল্যাণ সাধন, তাদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা দূরীকরণের অন্তর্ভুক্ত।

হ্যাঁ, আমি মনে করি, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ড সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিস্ট।

সমাজের বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, রীতিনীতি, আইন, সামাজিক মূল্যবোধ ও আদর্শ যেগুলো সমাজের জন্য ক্ষতিকর সেগুলো দূর করার জন্য জনগণের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টাকে সামাজিক আন্দোলন বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি এবং সমাজ থেকে বাল্যবিবাহ যৌতুক প্রভৃতি দূর করতে জনগণের সম্মিলিত প্রচেষ্টা হলো সামাজিক আন্দোলন। উদ্দীপকের স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ডেও তাই ফুটে উঠেছে।

উদ্দীপকের স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তাদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সেই সাথে সমাজ থেকে বাল্যবিবাহ, যৌন নিপীড়ন ও যৌতুক প্রথা প্রভৃতি সমস্যা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে এগুলো দূর করতে ভূমিকা পালন করছে। কারণ এই সমস্যাগুলো সমাজের জন্য ক্ষতিকর আর এগুলো দূর করার জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আর সমাজের জন্য ক্ষতিকর রীতিনীতি দূর করতে জনগণের সম্মিলিত প্রচেষ্টাই হলো সামাজিক আন্দোলন। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সুসংগঠিত করে এসব সমস্যা দূর করতে কাজ করছে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ড সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিষ্ট।

সমাজকর্মের পরিধি বলতে মূলত এর ব্যবহারিক দিকের প্রয়োগক্ষেত্র বা প্রয়োগ উপযোগিতাকে বোঝানো হয়।
সমাজকলা পূর্ববজেতাদের অশ্রণির জনগণের সামাজিক সমস্যা মোকাবিলাপূর্বক আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রচেষ্টা চালায়। এই দৃষ্টিকোণ থেকে গোটা সমাজই সমাজকর্মের পরিধি বা ক্ষেত্রের আওতাভুক্ত।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...