X দ্রব্যটি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অপরদিকে Y দ্রব্যটি পূর্বে বিদেশ থেকে আমদানি করা হতো কিন্তু বর্তমানে দেশে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান 'Y' দ্রব্যটি উৎপাদন ও বিক্রয় করছে।
না, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প এক নয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-
সরকারি নির্দেশনার মাধ্যমে যেসব শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত সেসব শিল্পকে সংরক্ষিত শিল্প বলে। যেমন- অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি, পারমাণবিক শক্তি, সিকিউরিটি প্রিন্টিং ও টাঁকশাল ইত্যাদি।
অন্যদিকে, যেসব শিল্প প্রতিষ্ঠান সরকারের অনুমোদন বা অনাপত্তিগ্রহণ সাপেক্ষে যথাযথ সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণকল্পে এবং জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতির পরিপন্থী নয় এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে তাকে নিয়ন্ত্রিত শিল্প বলে। যেমন- ফ্লাইওভার, আন্ডারগ্রাউন্ড রেল, প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, অনুসন্ধান, VOIP ইত্যাদি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?