সাকিব একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত যেটি আর্থিক নীতি প্রণয়ন ও ঋণ নিয়ন্ত্রণ করতে পারলেও জনগণকে প্রত্যক্ষভাবে ঋণ দেয় না। সাকিবের বন্ধু রাকিবও একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে যেটি জনগণের অর্থ জমা রাখে ও অন্যকে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।
উদ্দীপকে উল্লিখিত সাকিবের কর্মরত প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের কাগজি নোট প্রচলন করা। এটি তার একচেটিয়া অধিকার। নোট প্রচলনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রচলনকৃত নোটের মূল্যের বিপরীতে একটি নির্দিষ্ট হারে স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা রিজার্ভে রাখে। বাণিজ্যিক ব্যাংকসৃষ্ট ঋণ মুদ্রার যোগানের অন্যতম উপাদান। কেন্দ্রীয় ব্যাংক দেশে মুদ্রার যোগান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ ঋণ নিয়ন্ত্রণ করে। দেশে মুদ্রার বিপুল যোগানের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রি করে। বাণিজ্যিক ব্যাংক এগুলো ক্রয় করলে তাদের হাতে নগদ অর্থের পরিমাণ কমে যায়, ফলে ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতাও কমে যায়। তখন মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। প্রত্যেক দেশেরই ব্যাংকিং নিয়মানুযায়ী কেন্দ্রীয় ব্যাংক উপরিউক্ত কর্মকাণ্ডগুলো সম্পাদন করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?