করিম সাহেব ৫,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করতে চান। কিন্তু তার এক বন্ধু শাহীন ব্যবসায় না করে তাকে ঐ টাকা দিয়ে একটি সঞ্চয়পত্র কিনতে পরামর্শ দেন, যার মেয়াদ ১০ বছর, সুদের হার ১২% এবং ত্রৈমাসিক ভিত্তিতে সুদ হিসাব করা হয়। অন্য বন্ধু জামিল তাকে 'ক' ব্যাংকে টাকাটা আমানত রাখতে বলেন, সেখান থেকে তিনি ১০ বছর পর ৩ গুণ টাকা পাবেন।
যে বৃত্তির নগদ প্রবাহ প্রতিটি সময়কালের শেষে প্রদান করা হয় তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে। কিস্তি বা বৃত্তি সময়কালের শুরুতে প্রদান করা যায় আবার সময়কালের শেষেও প্রদান করা যায়। যদিবৃত্তির টাকা বা অর্থ সময়কালের শেষে প্রদান করা হয় তবে তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে। সাধারণ বার্ষিক বৃত্তিতে প্রতিবছর সমপরিমাণ টাকা বছর শেষে জমা দেওয়া বা গ্রহণ করা হয়। সাধারণ বার্ষিক বৃত্তি বর্তমান মূল্যের ক্ষেত্রে হতে পারে আবার ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রেও হতে পারে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?