সুফিয়া ইউসেপ কর্মী। বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ে ডিগ্রি অর্জনের পর এই প্রতিষ্ঠানে তিনি শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি এ প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে শ্রেণি শিক্ষকের দায়িত্ব পান। এ শ্রেণিতে শিক্ষার্থী অনুপস্থিতির হার সবচেয়ে বেশি, তাছাড়া শিক্ষার্থীরা বিলম্বে স্কুলে আসে। তিনি লক্ষ করেন সুনিদিষ্ট একটা বস্তির শিক্ষার্থীর ক্ষেত্রে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি এসব সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এতে শ্রেণিতে শিক্ষার্থীর উপস্থিতির হার বেড়েছে। সুফিয়ার দুইজন শিক্ষার্থী সাধারণ শিক্ষা সমাপন করেছে। কিন্তু কোনো কর্মসংস্থান করতে না পেরে ইউসেপে কর্মসংস্থান সহায়ক সেবা গ্রহণ করে জীবনে সফলতা আনে।
সুফিয়া সমাজকর্মের পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিতে উপস্থিতির হার বৃদ্ধি করেছেন।
সমাজকর্ম হলো একটি প্রায়োগিক বিজ্ঞান। মূলত সুফিয়া সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিতে উপস্থিতির হার বৃদ্ধি করেছেন। প্রাথমিকভাবে সুফিয়া শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং ছাত্রছাত্রী কেন অনুপস্থিত থাকে তার কারণ খুঁজে বের করেন। সুফিয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে পেশাগত সম্পর্ক সৃষ্টি করে তাদের মাঝে শিক্ষার উপকারিতা সম্পর্কে সচেতন করে তোলেন। শিক্ষার পরিবেশ আনন্দময় করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
উদ্দীপকের সুফিয়া বিদ্যালয় সমাজকর্মী হিসেবে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির যথাযথ প্রয়োগের মাধ্যমে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি করেছেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?