স্বপন বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সাথে জড়িত। সে তার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রায়ই বিশ্ব নেতৃত্বের উদাহরণ প্রয়োগ করে বক্তৃতা প্রদান করে থাকে। তার এক বক্তৃতায় মালয়েশিয়ার সাবেক জনপ্রিয় নেতা ড. মাহাথির মোহাম্মদের কিছু কর্মকাণ্ডের ব্যাখ্যা স্থান পায়। স্বপন বলে, ঐ নেতা তাঁর দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণকে অধিক সুযোগ-সুবিধা দান করেছিলেন। এ কারণে তিনি প্রায় ৩০ (ত্রিশ) বছর দেশটির জনপ্রিয় নেতা হিসেবে জনমনে স্থান করে নিয়েছেন।
গণতান্ত্রিক বিশ্বে সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়। সংবেদনশীলতা ছাড়া রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করে না। সংবেদনশীলতা হলো শাসনতন্ত্রের এমন কতিপয় গুণাবলি, যার মাধ্যমে জনসাধারণ, বিশেষত চরম দরিদ্র এবং প্রান্তিক ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন নির্বাহের যাবতীয় বৈধ প্রয়োজন ও দাবি পূরণ করা সম্ভব হয়। অর্থাৎ সরকার জনসাধারণের আশা-আকাঙ্ক্ষা পূরণে - যথাসময়ে সাড়াদান করতে প্রস্তুত থাকবে। এটাই মূলত সংবেদনশীলতা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?