তানিমদের এলাকায় তার বন্ধুরা মিলে 'গোল্ডেন বয়েজ ক্লাব' নামে একটি সংগঠন গড়ে তোলে। উক্ত ক্লাবটি নিয়মকানুনের ব্যাপারে বেশ সতর্ক। যেকোনো নিয়ম সকল সদস্যের জন্য সমভাবে প্রযোজ্য হয়। সকল সদস্যই মুক্তমনে তাদের মত প্রকাশ করতে পারে। ক্লাবের যেকোনো সিদ্ধান্ত এবং অর্থ খরচের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতা বজায় রাখা হয়। যেকোনো সদস্য ক্লাবের যেকোনো তথ্য জানার অধিকার রাখে।
সুশাসনের যে প্রধানত ৮টি বৈশিষ্ট্য রয়েছে তার সব কটি বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে ওঠেনি। কেননা ক্লাবের সদস্যদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সময় কাঠামো এবং দ্রুততা বজায় রাখার জন্যই সুশাসনের যে সংবেদনশীলতা বৈশিষ্ট্যটি প্রয়োজন তা ক্লাবের ক্ষেত্রে লক্ষ করা যায়নি। উদ্দীপকে বর্ণিত ক্লাবের সদস্যদের মধ্যে সুশাসনের অধিকাংশ বৈশিষ্ট্য পরিলক্ষিত হলেও ক্লাবের সদস্যদের মধ্যে সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য সাম্যকে লক্ষকরা যায় নি। এছাড়া ক্লাবের সদস্যদের মধ্যে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কার্যকারিতা ও দক্ষতার বিষয়টি লক্ষ করা যায়নি। কেননা কার্যকারিতা ও দক্ষতা এমন একটি বিষয় যা কোনো সংগঠনের বা রাষ্ট্রের নাগরিকের সর্বোচ্চ প্রয়োজন পূরণ করে। কিন্তু উদ্দীপকে বর্ণিত ক্লাবটিতে এ বৈশিষ্ট্যের অনুপস্থিতি লক্ষ করা যায়।
অতএব বলা যায়, উদ্দীপকে সুশাসনের সকল বৈশিষ্ট্য ফুটে ওঠেনি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?