হাসিব, সুহৃদ ও সুহাস টেলিভিশনে বড় বড় নেতাদের দেখতে দেখতে চিনে ফেলেছে। তারা লক্ষ করে যে, তাদের প্রতিবেশী এবং বাড়ির বড়রা সভা-সমাবেশ থেকে বাড়িতে ফিরে এসে অনেক নেতার পক্ষে-বিপক্ষে কথা বলেন। অনেক সময় এভাবে কথা বলার সময় তাদের মধ্যে কিছুটা উত্তেজনাও দেখা দেয়। হাসিব, সুহূদ ও সুহাসের দাদু একজন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি এদের সবাইকে সহনশীল ও উদার হতে বলেন। দাদুর মতে, এসব গঠনমূলক আলোচনা থেকে সুস্থ জনমত গড়ে উঠবে।
উদ্দীপকে দাদু সুস্থ জনমত গড়ে তোলার জন্য সহনশীলতা ও উদারতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। কেননা সুষ্ঠ জনমত গড়ে ঐ তোলার জন্য প্রয়োজন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। আর সুস্থরাজনৈতিক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ও উদারতা। একে অন্যের সাথে রাজনৈতিক বিষয়সমূহ নিয়ে তর্ক-বিতর্ক করতে পারে। তার মানে এই নয়, একে অন্যকে আঘাত করবে। সৎ, কল্যাণকামী ও যুক্তিভিত্তিক অভিমত গঠনই হওয়া উচিত তর্ক-বিতর্ক ও আলাপ-আলোচনার মূল উদ্দেশ্য। আর সৎ ও যুক্তিভিত্তিক অভিমত গঠনের জন্য একে অন্যের মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে এবং তাদের বক্তব্য মনোযোগসহকারে শুনতে হবে। তারপর প্রতিপক্ষের বক্তব্যের সাথে নিজের বক্তব্যের যুক্তিযুক্ততা যাচাই করে অভিমত গঠন করতে হবে। উদ্দীপকে দাদু সুস্থ জনমত গড়ে তোলার জন্য সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ওপর গুরুত্ব আরোপ করেছেন যেখানে ধর্ম-বর্ণ-লিঙ্গ, শ্রেণি-পেশা, নির্বিশেষে সকল মানুষ নির্ভয়ে তার অভিমত পেশ করতে পারবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?