স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা উত্তম।
(ভাবসম্প্রসারণ করুন)মূলভাব: স্পষ্ট তিরস্কার মিথ্যা প্রশংসা অপেক্ষা অনেক বেশি ভালো।
সম্প্রসারিত ভাব: 'One can not please all'- একজন মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারে না। তাই জীবন চলার পথে বন্ধুর পাশাপাশি শত্রুও থাকবে। প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য হলো বিপদাপদে বন্ধুর পাশে থাকা, বিপথ থেকে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করা। কিন্তু বন্ধু যদি বন্ধুত্ব রক্ষার জন্য বন্ধুর দোষ ধরিয়ে না দিয়ে প্রশংসা করে অথবা নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাহলে সে শত্রুর চেয়েও বেশি নিকৃষ্ট। কারণ শত্রু সামনাসামনি দাঁড়িয়ে প্রতিপক্ষের দোষ-ত্রুটি বলে দেয়। ফলে সে নিজেকে সংশোধনের সুযোগ পায়। ভুল করার পরও যে বন্ধু নির্বাক থাকে, ভুল সংশোধন করতে বলে না, সে ভুল পথে যাওয়া বন্ধুকে পরোক্ষভাবে উদ্বুদ্ধ করে আরও ভুল করতে। এমন বন্ধুকে প্রকৃত বন্ধু বলা যায় না। কারণ যে সত্যিকারের বন্ধু, সে বন্ধুর মঙ্গল কামনার্থে অবশ্যই নিষেধ করবে খারাপ পথে যেতে। তার ভুল ধরিয়ে দেবে সংশোধনের জন্য। শত্রু সর্বদা ক্ষতি করার সুযোগ খোঁজে আর এটা জেনে সে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করে। শত্রুর তিরস্কারের কারণে সে নিজেকে সংযত রাখার চেষ্টা করে। প্রকৃত বন্ধু সে-ই, যে বন্ধুর ভুল হাসিমুখে মেনে না নিয়ে ভুল ধরিয়ে দিয়ে তা সংশোধনে সাহায্য করে।
মন্তব্য: মানবজীবন শুদ্ধ এবং ভুলে আচ্ছন্ন। প্রকৃত বন্ধু ভুল থেকে উত্তরণের পথ দেখায়। বন্ধু যদি ভুল না বলে দেয়, তবে সেই ভালো যে দোষ দেখে তা নিয়ে তিরস্কার করে।
বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।
🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)
SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।
🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
(ভাবসম্প্রসারণ করুন)ইচ্ছা থাকলে উপায় হয়।
(ভাবসম্প্রসারণ করুন)আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
(ভাবসম্প্রসারণ করুন)তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
(ভাবসম্প্রসারণ করুন)সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
(ভাবসম্প্রসারণ করুন)মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
(ভাবসম্প্রসারণ করুন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?