থ্রিডি অরবিট নিয়ে কাজ করা (জব নং ১)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
411

পারদর্শিতার মানদন্ড :

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা; 

৪. প্রয়োজন অনুযায়ী ড্রইং করার মালামাল সংগ্রহ করা; 

৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার বুটআপ করা; 

৬. প্রদত্ত ড্রইং অনুযায়ী থ্রি-ডি ইন্টারফেস এর ব্যবহার করা; 

৭. প্রদত্ত থ্রি-ডি ড্রইংটিতে কন্সট্রেইন্ড অরবিট, ফ্রি অরবিট, কন্টিনিউয়াস অরবিট ব্যবহার করে কাজ সম্পাদন করা; 

৮. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা; 

৯. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিস্কার করা; 

১০. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা; 

১১. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

 

          প্রয়োজনীয় যন্ত্রপাতি, মালামাল ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম :

০১। অরবিট 

০২। কন্সট্রেইন্ড অরবিট 

০৩ । ফ্রি অরবিট 

০৪। কন্টিনিউয়াস অরবিট

কাজের ধাপ (Working Procedure):

  • প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 
  • সঠিক নিয়মে কম্পিউটার অন করবো। 
  • অটোক্যাড সফ্টওয়ার ওপেন করবো। 
  • প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ঠিক করবো। 
  • একটি 3D জবের ফাইল ওপেন করবো। 
  • চিত্র/ডায়াগ্রাম অনুযায়ী কন্সট্রেইন্ড অরবিট সিলেক্ট করবো।
  • কন্সট্রেইন্ড অরবিট টুলস দিয়ে থ্রিডি ড্রয়িংটি বিভিন্ন কোণে ঘুরিয়ে তার বিভিন্ন পৃষ্টগুলো ঠিক আছে কিন তা দেখবো। (চিত্র ডায়াগ্রাম-১)
  • চিত্র/ডায়াগ্রাম অনুযায়ী ফ্রি অরবিট সিলেক্ট করবো। 
  • ফ্রি অরবিট টুলস দিয়ে থ্রিডি ড্রয়িংটিকে একটি সীমাবদ্ধ এরিয়াতে বিভিন্ন কোণে ঘুরিয়ে তার বিভিন্ন পৃষ্টগুলো ঠিক আছে কিন তা দেখবো। (চিত্র ডায়াগ্রাম-২)
  • চিত্র/ডায়াগ্রাম অনুযায়ী কন্টিনিউয়াস অরবিট সিলেক্ট করবো। 
  • কন্টিনিউয়াস অরবিট টুলস দিয়ে থ্রিডি ড্রয়িংটির উপর মাউস ড্রাগ করে চলন্ত অবস্থায় বিভিন্ন পৃষ্টগুলো ঠিক আছে কিন তা দেখবো। (চিত্র ডায়াগ্রাম-৩)
  • কাজ শেষে কাজের জায়গা পরিস্কার করবো। 
  • কাজ শেষে কম্পিউটার বন্ধ করবো। 
  • কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion) :

  • কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 
  • কাজের সময় সঠিক নিয়মে বসবো।
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো। 
  • এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো। 
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্হা আছে কিনা দেখে নিব।
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখবো।

অর্জিত দক্ষতা: থ্রি-ডি অরবিট নিয়ে কাজ করার দক্ষতা অর্জন হয়েছে। 

ৰাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

 

 

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...