The Neoclassical Period (1660-1798)
Samuel Johnson প্রথম ইংরেজি ডিকশনারী প্রণয়ন করেন। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৫৫ সালে। তাঁরা জীবনকাল ১৭০৯-১৭৮৪। তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।
- Neo-Classical Period- এর লেখক/সাহিত্যিকদের সাহিত্যের ধারার প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়।
- কিন্তু Classical সাহিত্যের যে Originality তা Neo-Classical সাহিত্যে বিদ্যমান ছিল না।
- এ সাহিত্য নতুনত্ব বা সৃষ্টিশীলতা মূখ্য বিষয় ছিল না। Technical Perfection চিন্তাশীলতা এবং গঠন শৈলীর উপর বেশি গুরুত্ব দেওয়া হতো।
- Neo-Classical সাহিত্যে 'মানুষ' কে বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। এ যুগের সাহিত্যের ব্যাপারটি ছিলা "art for humanity's sake" কিন্তু "art for art's sake" ছিল না।
Why the period is Called the Neo-classical Period? কেন এ যুগকে নিওক্ল্যাসিক্যাল যুগ বলা হয়? |
Classical শব্দটির প্রথম ব্যবহার করেন Aulus Gellius (অলাস গেলিয়াস) নামক এক ভদ্রলোক। তিনি দুটি ভিন্ন জাতের শিল্পের উল্লেখ করেন।
যেমন-
|
|
Scriptor Classicus (শিক্ষিত সমাজের সাহিত্য) প্রথম শ্রেণির শিল্পের গুণধর্ম বলে চিহ্নিত। এই অর্থে শব্দটিকে classic 'চিরায়ত' বলা যেতে পারে। যা কালের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যা মৌলিক, যা পরিবর্তনহীন এবং শাশ্বত। এই শাশ্বতকালের সাহিত্য হলো তাই যে সাহিত্য classical সাহিত্যের আদর্শ অনুযায়ী রচিত।
Classical সাহিত্যের সাহিত্যাদর্শ হলো Aristotle প্রবর্তিত সাহিত্যতত্ত্ব। গ্রিক সাহিত্যের রুপ ও রীতি বিশুদ্ধ মানবিকতার আলোকে সমুজ্জ্বল এবং যার আবেদন বিশ্বজনীন, সার্বজনীন। গ্রীক সাহিত্যের classical রীতি অনুসৃত হয় Latin সাহিত্যে। এভাবে Latin সাহিত্যের classical রীতি অনুসৃত হয় French সাহিত্যে। আবার French সাহিত্যের classical রীতি অনুসৃত হয় English সাহিত্যে।
Read more