অনুবাদ

- বাংলা - বাংলা ভাষা (ব্যাকরণ) | NCTB BOOK
2.3k

অনুবাদ

অনুবাদ বলতে বোঝায় ভাষান্তর বা ভাষান্তরকরণ। এক ভাষা থেকে অন্যভাষায় রূপান্তর বা পুনর্বিবৃতি। বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে তথ্য বিনিময়ের প্রধান উপাদান হচ্ছে অনুবাদ। বিশ্বের প্রায় সব তথ্য ও জ্ঞান ইংরেজি ভাষায় পাওয়া যায়। তাই ইংরেজি ভাষা থেকে অনুবাদের ওপর অধিকতর গুরত্ব দেওয়া হয়। অনুবাদের পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল। অনুবাদ কোন প্রকারের হবে তা নির্ভর করে ভাবের উপর।

  • অনুবাদ প্রধানত দুই প্রকার। যথা:

১. আক্ষরিক অনুবাদ,

২. ভাবানুবাদ।

অনুবাদ করার সময় কতকগুলো বিষয় লক্ষ রাখতে হয়। নিচে তা প্রদত্ত হলো:

ক. ক্রিয়ার কাল অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না।

খ. পরিভাষা না থাকলে অনুবাদে ইংরেজি শব্দ ব্যবহার করা যায়।

গ. অনুবাদে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।

ঘ. অনুবাদের সময় বান্ধারা ও প্রবাদের প্রয়োগ যাতে সার্থক হয় তা লক্ষ রাখা।

ঙ. প্রশ্নবোধক ও আশ্চর্যবোধক বাক্যের অনুবাদ মূল্যানুসারে হবে।

চ. যদি একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তবে বুঝতে হবো এটি একটি সরল বাক্য।

ছ. বাক্যের মধ্যে যতগুলো সমাপিকা ক্রিয়া আছে ততগুলো বাক্যাংশ আছে বলে ধরতে হবে।

বিগত পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণ করে দেখা যায় যে, অনুবাদ অংশে মূলত ইংরেজি Proverb (প্রবাদ-প্রবচন) এসেছে। সে দিকে লক্ষ্য রেখে নিচে গুরত্বপূর্ণ Proverb (প্রবাদ-প্রবচন) তুলে ধরা হলো-

ইংরেজি বাক্য / (Proverb)

বাংলা অর্থ

ইংরেজি বাক্য / (Proverb)

বাংলা অর্থ

All covet, all lostঅতি লোভে তাঁতি নষ্টBeat about the bushঅন্ধকারে ঢিল মারা
Empty vessels sound muchঅসারের তর্জন গর্জনই সারThe grapes are sourআঙুর ফল টক
Grasp all lose allঅতি লোভে তাঁতি নষ্টCharity beings at homeআগে ঘর, তবে তো পর
Habit is second natureঅভ্যাসই স্বভাবে দাঁড়ায়Oil your own machineআপন চরকায় তেল দাও
Tit for tatইট মারলে পাটকেল খেতে হয়To the pure all things are pureআপ ভালা তো জগৎ ভালা
Cast pearls before swineউলুবনে মুক্তা ছড়ানোIndolence is the mother of povertyআলস্যই দারিদ্র্যের মূল
A host in himselfএকাই একশোIt takes two to make a quarrelএক হাতে তালি বাজেনা
A host in himselfএকতাই বলKill two birds with one stoneএক ঢিলে দুই পাখি মারা
A cat has nine livesকই মাছের প্রাণNo pains, no gainsকষ্ট করলেই কেষ্ট মেলে
Out of debt, out of dangerকর্জ নাই, কষ্টও নাইNo smoke without fireকারণ বিনা কার্য হয় না
Forgive and forgetক্ষমাই পরম ধর্মRumour is a great travellerগুজব খুব দ্রুত ছড়ায়
Hunger is the best sauceক্ষুধা পেলে বাঘও ধান খায়To put the cart before the horseঘোড়ার আগে গাড়ি
After death comes the doctorচোর পালালে বুদ্ধি বাড়েPhysician heal thyselfচাচা আপন প্রাণ বাঁচা
Birds of a feather flock togetherচোরে চোরে মাসতুতো ভাইThere are lees to every wineচাঁদেও কলঙ্ক আছে
Every man is for himselfচাচা আপন প্রাণ বাঁচাMight is rightজোর যার মুল্লুক তার
Rob peter to pay Paulজুতো মেরে গরু দানNothing like forceঠেলার নাম বাবাজি
Knowledge is powerজ্ঞানই বলHaste makes wasteতাড়াতাড়িতে জিনিস খারাপ হয়
Make hay while the sun shinesঝোপ বুঝে কোপ মারাCarry coal to Newcastleতেলা মাথায় তেল দেওয়া
Nothing venture, nothing haveঝুঁকি না নিলে লাভ হয় নাTo make a mountain of a molehillতিলকে তাল করা
Money begets moneyটাকায় টাকা হয়He is out of luckতার পোড়া কপাল।
Many a little makes a mickleদশের লাঠি একের বোঝাAdversity often leads to prosperityদুঃখের পরিণতি সুখে
No pains, no gainsদুঃখ বিনা সুখ লাভ হয় কী?After coluds comes fair weatherদুঃখের পরে আসে সুখ
Virtue proclaims itselfধর্মের ঢাক আপনি বাজেMany man many mindsনানা মুনির নানা মত
All feet thread not in one shoeধর্মের ঢাক আপনি বাজেAfter meat comes mustardনুন আনতে পান্তা ফুরোয়
Love is blindপ্রেম অন্ধFailures are the pillars of successব্যর্থতা সাফল্যের ভিত্তিভূমি
Many drops make a showerবিন্দু জলে সিন্ধু হয়Art is long, life is shortবিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত
Misfortune never comes aloneবিপদ কখনও একা আসে নাEasier said than doneবলা সহজ, করা কঠিন
I'll got ill spentলাভের গুড় পিঁপড়ে খায়Penny wise, pound-foolishবজ্র আঁটুনি ফস্কা গেরো
Call a spade a spadeস্পষ্টাস্পষ্টি কথা বলাThe car turned turtleগাড়িটি উল্টে গেল
Honesty is the best policyসততাই সর্বোৎকৃষ্ট পন্থাThis collar is too limpএই কলারটি বড্ড নরম
Jack of all trades, master of noneসবজান্তা অষ্টরম্ভাNothing succeeds like successজলেই জল বাঁধে
Self-help is the best helpস্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বনHave patience in dangerবিপদে ধৈর্য ধারণ কর
Waste not, want notঅপচয় করো না, অভাবে পড়ো নাAs you saw, so will you reapযেমন কর্ম, তেমন ফল
She burst into tearsসে কান্নায় ভেঙে পড়লTo err is humanমানুষ মাত্রই ভুল
The rose is a fragrant flowerগোলাপ সুগন্ধি ফুলHe was taken to taskতাকে তিরস্কার করা হয়েছিল
Patience has its rewardসবুরে মেওয়া ফলেTo make a mess of thingsভূতের বাপের শ্রাদ্ধ

ইংরেজি বাক্য / (Proverb)

বাংলা অর্থ

A friend in need is a friend indeedঅসময়ের/দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু
A little learning is a dangerous thingঅল্পবিদ্যা ভয়ঙ্করী
A golden key can open any doorটাকায় বাঘের দুধ মেলে
The pen is mighter than the swordঅসির চেয়ে মসী শক্তিশালী
Every fox must pay his skin to the furrierঅতি চালাকের গলায় দড়ি
Ill got ill spentঅসৎ পথে আয় অসৎ পথেই যায়
It is no use crying over spilt milkঅতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই
Necessity has no law or knows no lawঅভাবে স্বভাব নষ্ট
Pride growth before destructionঅতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে বা অতি দর্পে হতো লঙ্কা
Quit not certainty for hopeঅনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিওনা
Too many cooks spoil the brothঅধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
Slow and steady wins the raceঅধ্যবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে
Arthur could not tame a woman's tongueঅবলার মুখই বল
Build castles in the airআকাশ-কুসুম রচনা করা বা অলীক কল্পনা করা
Cut your coat according to your clothআয় বুঝে ব্যয় কর
He who spits against the wind spits against his own faceআকাশের দিকে থুতু ফেললে আপনার গায়েই লাগে
Know thyselfআত্ম নং সিদ্ধি বা নিজেকে জানো
We live in deeds, not in yearsআমরা কাজেই বাঁচি, বয়সে নয়
Where there is a will, there is a wayইচ্ছা থাকলেই উপায় হয়
Example is better than preceptউপদেশ দেওয়ার চেয়ে দৃষ্টান্ত স্থাপন করা ভালো
Morning shows the dayউঠন্তি মূলো পত্তনেই চেনা যায় বা সকালেই দিন বোঝা যায়
Better late than neverএকেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো
One swallow does not make a summerএক মাঘে শীত পালায় না
United we stand, divided we fallএকতায় উত্থান, বিভেদে পতন
Action speaks louder than wordsকথার চেয়ে কাজের দাম বেশি
Ethiopian will not change his skinকয়লা ধুলেও ময়লা যায় না
Give a dog a bad name and hang himকাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি
Nero fiddles while Rome burnsকারও পৌষমাস, কারও সর্বনাশ
Better alone than in bad companyকুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভাল
Out of sight, out of mindকাছে তুমি পোড়ে মন, দূরে গেলে ঠনঠন
Rome was not built in a dayকোনো বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয়না
Practice makes perfectগাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন
When the danger is gone, God is forgottenগাং ডিঙোলে কুমিরকে কলা
A burnt child fears the fireঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়
All that glitters is not goldচকচক করলেই সোনা হয়না
Good wine needs no bushচেনা বামুনের পৈতার দরকার হয় না
Run with the hare and hunt with the boundচোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে
The devil would not listen to the scriptureচোর না শুনে ধর্মের কাহিনী
The pot calls the kettle blackচালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা
While there is life, there is hopeজীবন থাকলেই আশা থাকবে
A guilty conscience needs no accuserঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি
First deserve, then desireতোমার ইচ্ছা পূরণ করার জন্য নিজেকে উপযুক্ত কর
Oh the times! Oh the mannersসে রামও নেই সে অযোধ্যাও নেই
Better an empty house than an ill tenantদুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো
Blue are the hills that are far from usদূরের জিনিস ভালো মনে হয়
Two heads are better than oneদশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
Two is company, three is noneদুজনে বন্ধুত্ব হয়, তিন জনে কলহ হয়
We never know the worth of water till the well is dryদাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না
A bad workman quarrels with his toolsনাচতে না জানলে উঠোন বাঁকা
A beggar may sing before a pick-pocketন্যাংটার নেই বাটপাড়ের ভয়
Cut off one's nose to spite one's faceনিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা
Something is better than nothingনাই মামার চেয়ে কানা মামা ভালো
Necessity is the mother of inventionপ্রয়োজনই আবিষ্কারের প্রসূতি
Diligence is the mother of good luckপরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি
Fortune favours the braveবীরভোগ্যা বসুন্ধরা বা ভাগ্য সাহসীকে অনুসরণ করে
As you make your bed, so you must lie on itযেমন কর্ম তেমন ফল
Barking dogs seldom biteযত গর্জে, তত বর্ষে না; পচা আদার ঝাল বেশি
As is the evil, so is the remedyযেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল
After sweetmeat comes sour sauceযত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা
So many ways and so many disciplinesযত মত তত পথ
Faults are thick where love is thinযারে দেখতে নারি তার চলন বাঁকা
Hope springs eternal in the human breastযতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ
Give him an inch and he'll take an ellলাই দিলে কুকুর মাথায় ওঠে; বা বসতে দিলে শুতে চায়
Give the devil his dueশয়তানকেও তার ন্যায্য পাওনা দিও
All's well that ends wellসব ভালো যার শেষ ভালো তার বা শেষ রফাই রফা
All things come to him who waitsসবুরে মেওয়া ফলে
A man is known by the company he keepsসঙ্গ দেখে লোক চেনা যায়
A stitch in time saves nineসময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়
Cheap goods are dear in the long runসস্তার তিন অবস্থা
Every dog has his dayসুখ-সৌভাগ্যের দিন কারও চিরস্থায়ী হয় না
God helps those who help themselvesস্বাবলম্বী লোকদের ঈশ্বর সাহায্য করেন
Patience is bitter, but its fruit is sweetসবুরে মেওয়া ফলে
The leopard can't change its spotsস্বভাব যায় না মরলে, আর ইজ্জৎ যায় না ধুলে
Fools rush in where angels fear to treadহাতি ঘোড়া গেলতল, মশা বলে কত জল
The window panes steamed upজানালার কাঁচ ঝাপসা হয়ে গেল
The anti-socials are still at largeসমাজবিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে
On that question, I must part company with youঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সাথে ভিন্নমত পোষণ করব
Culture is constantly evolvingসংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে
A beggar must not be a chooserভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
Breaking a butterfly on the wheelমশা মারতে কামান দাগা
It has been raining since morningসকাল থেকে বৃষ্টি হচ্ছে
The baby is always smilingশিশুটির মুখে হাসি লেগেই আছে
Self-Preservation is the first law of natureচাচা আপন প্রাণ বাঁচা
He is out for your bloodসে তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
Desperate disease requires desperate remediesযেমন কুকুর তেমন মুগুর
I can't help doing itযেমন কুকুর তেমন মুগুর
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

সে তোমার রক্ত খুঁজছে

সে তোমার রক্তের জন্য বোরিয়েছে

সে তোমার আভিজাত্যের বাইরে

সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ

তার কর্মকাণ্ড ব্যাপক নিন্দিত হয়েছিল।
তার কাজ খুব প্রশংসিত হয়েছিল।
তার উদ্যোগ মহান বলে বিবেচিত হয়েছিল।
তার কাজ শেষ হচ্ছিল না।
ভ্রান্তিবিলাস
বেতালপঞ্চবিংশতি
প্রভাবতী সম্ভাষণ
কথামালা
ভ্রান্তিবিলাস
বেতালপঞ্চবিংশতি
প্রভাবতী সম্ভাষণ
কথামালা
ভ্রান্তিবিলাস
বেতালপঞ্চবিংশতি
প্রভাবতী সম্ভাষণ
কথামালা
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...