হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। ২০১৩ সালের ২ জানুয়ারি এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর 'স্পেশাল ওয়ার্কস অরগানাইজেশন'। এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা। ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড-এর স্থপতি ইকবাল হাবিব (টিম লিডার), এহসান খান ও ইশতিয়াক জহির এই প্রকল্পের স্থাপত্য পরিকল্পনার ছিলেন।। এটি মূলত নড়াই নদী-প্রবাহেরর অংশ।
ইতিহাস
ভাওয়াল রাজ্যের হাতিরঝিলসহ তেজগাঁও এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতিরঝিল হয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
- আমাদের দেশে জাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু হয় বরেন্দ্র অনুসন্ধান সমিতির মাধ্যে
- বাংলাদেশের প্রথম জাদুঘর- বরেন্দ্র জাদুঘর ।
- বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১০ ডিসেম্বর ১৯১০ সালে।
- বরেন্দ্র জাদুঘর অবস্থিত- রাজশাহীতে।
- গভর্নর লর্ড কারমাইকেলের পৃষ্ঠপোষকতায় ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
- ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯১৩ সালের ৭ আগস্ট।
- ঢাকা জাদুঘরের বর্তমান নাম- জাতীয় জাদুঘর।
- ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তর হয়- ১৭ নভেম্বর ১৯৮৩ সালে।
- জাতীয় জাদুঘর অবস্থিত- ঢাকার শাহবাগে।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক- এনামুল হক।
- বিজ্ঞান জাদুঘর অবস্থিত- ঢাকার আগারগাঁওয়ে।
- বাংলাদেশের একমাত্র ডাক জাদুঘরটি অবস্থিত - ঢাকায়
- বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত- ঢাকার ধানমন্ডি ৩২-এ।
- নগর জাদুঘর অবস্থিত - ঢাকার নগর ভবনের অভ্যন্তরে।
- ভ্রাম্যমান জাদুঘর - মুক্তিযুদ্ধ জাদুঘর অধীনে ।
- বাংলাদেশের লোক শিল্প জাদুঘর- সোনারগাঁয়ে।
- সোনারগাঁও জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯৮১ সালে।
- ঢাকা সেনানীবাসে অবস্থিত- সামরিক জাদুঘর ও হাউজ, চট্টগ্রাম।
- জিয়া স্মৃতি যাদুঘর অবস্থিত- সার্কিট হাউজ, চট্টগ্রাম।
- বর্ডার গার্ডস বাংলাদেশ জাদুঘর- পিলখানা, ঢাকা।
- লালন শাহ জাদুঘর অবস্থিত- কুষ্টিয়ার সেঁউতিতে।
- দেশের প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
- ভূগর্ভস্থ জাদুঘর অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যানে।
- জাতিতাত্ত্বিক জাদুঘরে কতটি জাতির সম্পর্কে নিদর্শন রয়েছে- ২৭টি জাতি।
- বঙ্গবন্ধু শেখ মুজিব জাদুঘর অবস্থিত - ঢাকা সেনানিবাসে।
- দেশের একমাত্র প্রাণী যাদুঘর কোথায় অবস্থিত- ঢাকার মিরপুর চিড়িয়াখানায়।
- ওসমানী জাদুঘরের অপর নাম - নূরমঞ্জিল যাদুঘর।
- 'শেরে বাংলা জাদুঘর' অবস্থিত- বরিশালের চাখারে ।
- 'গান্ধী স্মৃতি জাদুঘর' চালু হয়- নোয়াখালী জেলার বেগমগঞ্জ ।
- 'জয়নুল আর্ট গ্যালারী অবস্থিত- ময়মনসিংহে ।
- লোক ঐতিহ্য সংগ্রহশালা জাদুঘর - বাংলা একাডেমি।
- 'লোক সাহিত্য সংগ্রহশালা' প্রতিষ্ঠিত হয়- ১৯৭৮ সালে।
- ময়নামতি যাদুঘর অবস্থিত- কুমিল্লায়।
- বাংলাদেশ পুলিশ জাদুঘর অবস্থিত- পুলিশ হেড কোয়ার্টার, ঢাকায় ।
- বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর অবস্থিত- চট্টগ্রামের আগ্রাবাদে।
# বহুনির্বাচনী প্রশ্ন
শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর, যা ঢাকার অদূরে সোনারগাঁতে অবস্থিত।
অবস্থান
সোনারগাঁয়ে অবস্থিত লোকজ জাদুঘর
এর অবস্থান ঢাকা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে।
ইতিহাস
আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে ১৯৭৫ খ্রিষ্টাব্দে ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে ১৯৮১ খ্রিষ্টাব্দে ১৫০ বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় ১০০ বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more