জনাব পিটার উইলিয়ামস ২০২৪ সালের ১লা ডিসেম্বর তার ব্যবসায় শুরু করেন। জনাব পিটার উইলিয়ামসের মালিকানাধীন “উইলিয়ামস স্টোর লিমিটেড” এর ১ মাসের অসমন্বিত রেওয়ামিল (Unadjusted Trial Balance) নিম্নে প্রদান করা হলো:-
উইলিয়ামস স্টোর লিমিটেড
অসমন্বিত রেওয়ামিল
৩১ শে ডিসেম্বর ২০২৪
হিসাবের নাম | ডেবিট | ক্রেডিট |
| নগদ | ১,২৫,০০০ |
|
| প্রাপ্য হিসাব | ২০,৮০০ |
|
| সরঞ্জাম (Supplies) | ১,৫০০ |
|
| অগ্রিম বীমা (Prepaid Insurance) | ৬,০০০ |
|
| প্রপাটি, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট | ৩৭,০০০ |
|
| অনুপার্জিত সেবা আয় (Unearned Service Revenue) |
| ১৫,৬০০ |
| প্রদেয় নোট (Notes Payable) |
| ২৫,০০০ |
| প্রদেয় হিসাব (Accounts Payable) |
| ৬,১০০ |
| বেতন ও মজুরি প্রদেয় |
| ২,৪০০ |
| প্রদেয় সুদ |
| ৬০০ |
| পিটার উইলিয়ামসের মূলধন |
| ১,২৩,৫০০ |
| পিটার উইলিয়ামসের উত্তোলন | ৭,০০০ |
|
| সেবা আয় |
| ৭১,০০০ |
| বিজ্ঞাপন ব্যয় | ৮,৪০০ |
|
| ভাড়া ব্যয় | ৪,০০০ |
|
| অবচয় | ৫,৬০০ |
|
| বেতন ও মজুরি ব্যয় | ২৮,০০০ |
|
| বিদ্যুৎ ও পানি ব্যয় | ৬০০ |
|
| মোট | ২,৪৪,২০০ | ২,৪৪,২০০ |
অন্যান্য তথ্যাবলি:
(i) ৫০০ টাকা মূল্যের সরঞ্জাম (Supplies) ব্যবহৃত হয়েছে।
(ii) ৩১ শে ডিসেম্বর ২০২৪ তারিখে ৩০০ টাকার পানি ও বিদ্যুতের বিল পরিশোধিত হয়নি।
(iii) ২০২৪ সালের ডিসেম্বরের ১ তারিখে ৫ বছর মেয়াদী বীমা পলিসি নেওয়া হয়।
(iv) মাস শেষে অনুপার্জিত সেবা আয়ের তিন ভাগের ২ ভাগ অনুপার্জিত রয়ে গেছে।
(V) প্রপার্টি, প্লান্ট এবং ইকুইপমেন্টের আয়ুষ্কাল ১০ বছর। কোম্পানীটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় লিপিবদ্ধ করে।
(vi) ৬,০০০ টাকার সেবা প্রদান করা হয়েছে। কিন্তু লিপিবদ্ধ করা হয়নি।
করণীয়:
হিসাব চক্র বলতে কি বুঝায়? হিসাব চক্রের ৬টি ধাপের নাম লিখুন।
অবচয় কি? অবচয় নির্ণয়ের যে কোন ৪টি পদ্ধতির নাম লিখুন।
ভাউচার কাকে বলে?
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?