চিংড়ির ছয় জোড়া উদর-উপাঙ্গকে প্লিওপোড (Pleopod) বা সন্তরণী উপাঙ্গ বলে। এদের প্রত্যেকের প্রোটোপোডাইট কক্সা ও বেসিস নিয়ে গঠিত। বেসিস দুইটি পাওনা শাখা বহন করে যারা এন্ডোপোডাইট ও এক্সোপোডাইট নামে পরিচিত। উদর-উপাদগুলো চিংড়ির ১৫তম থেকে ২০ তম দেহখণ্ডে অবস্থান করে।
এক. প্রথম উদরীয় উপাঙ্গ (First abdominal appendage)
- প্রথম উদরীয় উপাঙ্গ জোড়া চিংড়ির ১৫তম দেহখণ্ডক থেকে উদ্ভূত।
- এর প্রোটোপোডাইট করা ও বেসিস নিয়ে গঠিত।
- কক্সা আকারে ছোট রিং আকৃতির।
- বেসিস লম্বা ও গোলাকার।
- এন্ডোপোডাইট আকারে ছোট।
- অ্যাপেনডিক্স ইন্টারনা (Appendix interna) সম্পূর্ণ অনুপস্থিত।
চিত্র-১.৮: চিংড়ির প্রথম ও দ্বিতীয় উদরীয়-উপাঙ্গ
দুই. দ্বিতীয় উদরীয় উপা (Second abdominal appendage)
- দ্বিতীয় উদরীয় উপাঙ্গ জোড়া চিংড়ির ১৬তম দেহখণ্ডক থেকে উদ্ভূত।
- ছোট কক্সা ও লম্বা ও গোলাকার বেসিস নিয়ে প্রোটোপোডাইট গঠিত।
- পুরুষ চিংড়ির ২য় উদর উপাঙ্গে অ্যাপেনডিক্স ইন্টারনার (Appendix interna) ভিতরের দিকে অ্যাপেনডিক্স ম্যাসকুলেনা (Appendix masculina) থাকে যা স্ত্রী চিংড়িতে অনুপস্থিত।
তিন-পাঁচ. তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদরীয় উপাঙ্গ (Third, fourth and fifth abdominal appendage)
- তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদরীয় উপাশ জোড়া যথাক্রমে চিংড়ির ১৭, ১৮ ও ১৯তম দেহখণ্ডক থেকে উদ্ভুত এবং গঠনগত দিক থেকে প্রায় একই রকম।
- প্রতিটি উপালে কক্সা ও বেসিস নিয়ে প্রোটোপোডাইট গঠিত।
- বেসিস এক্সোপোডাইট এবং এন্ডোপোডাইট বহন করে।
- এন্ডোপোডাইটের ভিতরের দিকে বাঁকানো একটি অংশ থাকে যাকে অ্যাপেনডিক্স ইন্টারনা (Appendix interna) বলে।
- সমস্ত উদর উপাঙ্গ সাঁতারে সহায়তা করে এবং স্ত্রী চিংড়িতে ডিম ধরে রাখতে সহায়তা করে।
চিত্র-১,৯: চিংড়ির উদরীয় উপাঙ্গ- ৩য়, ৪র্থ ও ৫ম (Abdomeinal Appendage)
৬ষ্ঠ উদরীয় উপাঙ্গ: পুচ্ছপদ (Uropod)
- চিংড়ির ২০তম দেশশুক থেকে উদ্ভূত সর্বশেষ জোড়া উপাম্প ইউরোপোড বা পুচ্ছপদ নামে পরিচিত এবং টেলসনের (Telson) উভয় পাশে একটি করে অবস্থান করে।
- প্রোটোপোডাইট ছোট পুরু ও প্রশস্ত ত্রিকোণাকার পাতের মত চ্যাপ্টা যা করা ও বেসিস একত্রিত হয়ে গঠিত হয়েছে।
- এক্সোপোডাইট এক্ষোপোডাইটের থেকে তুলামূলক বড় ও প্রশস্ত এবং দুইটি অসম অংশ নিয়ে গঠিত।
- এন্ডোপোডাইট এক্সোপোডাইটের চেয়ে তুলনামূলক ছোট এবং একক অংশ নিয়ে গঠিত।
- সাঁতারের সময় ইউরোপোড বা পুচ্ছপদ হালের মত কাজ করে অর্থাৎ ভারসাম্য অঙ্গ হিসাবে কাজ করে।
চিত্র-১.১০: চিংড়ির ৬ষ্ঠ উদরীয় উপাঙ্গ পুচ্ছপদ (Uropod)
চিংড়ির বিভিন্ন উপাঙ্গের কাজঃ
| অঙ্গ | উপাঙ্গ | উপাঙ্গের কাজ |
| মাথা | অ্যান্টিনিউন অ্যান্টেনা পুঞ্জাক্ষি রোট্রাম ম্যাজিবল ম্যাক্সিনুলা ম্যাক্সিলা | শ্বাস ও স্পর্শ দেহের ভারসাম্যতা, স্বাদ ও স্পর্শ তীব্র ও খ্রিমিত বা অস্পষ্ট আলোতে দেখতে সহায়তা করে। আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। খাদ্য গ্রহণ, খাদ্য চিবানো ও খাদ্য নড়াচড়ার কাজে সাহায্য করে। |
| বুক | প্রথম ম্যাক্সিলিপেড
প্রথম চলন পদ | স্পর্শ, স্বাদ, খাদ্য গ্রহণ, খাদ্য টুকরা করা, মুখ থেকে ৰঞ্জিত খাদ্যাংশ দূরীকরণ ও শ্বাসকার্যে সহায়তা করা।
খাদ্য শুঁকড়িয়ে ধরা এবং জন্মরক্ষা ও ইটার কাজ করে। ফুলকাতে পানি সরবরাহ ও বসন কাজে সহায়তা করে । |
| উদর | প্রথম প দ্বিতীয় সন্তরণ পর
তৃতীয় সন্তরণ পদ চতুর্থ সন্তরণ পদ পঞ্চম সন্তরণ পদ | শুক্রানু স্থানান্তরের কাজ করে। সন্তরণ কাজে সহায়তা করে।
পানি সংবহনে সহায়তা করে সন্তরণে কাজ করে ডিম রক্ষার কাজ করে |
| পুচ্ছ পদ | সন্তরণ কাজে সহায়তা করে। প্রয়োজনে পিছনের দিকে চলে যেতে সহায়তা করে। |
Read more