কার্য বিশ্লেষণ হলো একটি কাজের ভেতর-বাহির অনুসন্ধানের পদ্ধতিগত প্রক্রিয়া। এর মাধ্যমে কাজের বিস্তারিত বিবরণ, কাজের পরিবেশ, ঝুঁকি, কার্য-উপকরণ প্রভৃতি সম্পর্কে জানা যায়। আবার, কার্য বিশ্লেষণের মাধ্যমে নিযুক্ত কর্মীর দায়িত্ব-কর্তব্য ও দায়বদ্ধতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর মাধ্যমে আরও জানা যায় কার্যক্ষেত্রে মূলত কী ঘটছে এবং নির্ধারিত কাজের জন্য কর্মীদের কী ধরনের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার।
জেনে রাখোএডউইন বি. ফ্লিপো (Edwin B. Flippo ) বলেন, "Job analysis is the process of studying and collecting information related to the operation and responsibilities of a specific job" অর্থাৎ, “সুনির্দিষ্ট কাজের দায়-দায়িত্ব ও কার্যপরিচালনা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং অধ্যয়ন প্রক্রিয়াকে কার্য বিশ্লেষণ বলে।” স্যামুয়েল সি. সিটরো (Samuel C, Cetro) বলেন, "Job analysis is a technique commonly used to gain on understanding of what a task entrails and the type of individuals who should be hired to perform the task " অর্থাৎ, "কার্য বিশ্লেষণ হলো এমন একটি কৌশল, যা কী কাজ করা হবে এবং কাজ সম্পাদনের জন্য কোন ধরনের ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে তা নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। " গ্যারি ডেজলার (Gary Dessler) বলেন, "Job analysis is the procedure of determining the duties and skills requirements of a job and the kind of determining the duties and skills requirements of a job and the kind of person who should be hired for it", অর্থাৎ, “একটি কাজের জন্য প্রয়োজনীয় দায়িত্ব ও দক্ষতা নির্ধারণ এবং এই কাজ সম্পাদনের জন্য যাকে নিয়োগ করা হবে। তার দায়িত্ব ও দক্ষতা নির্ধারণের পদ্ধতিকে কার্য বিশ্লেষণ বলে। * |
কার্য বিশ্লেষণে যেসব তথ্য সংগ্রহ করা হয় তা হলো-
• একটি প্রতিষ্ঠানের কাজের ধরন কী?
• সংগঠন বা প্রতিষ্ঠানের প্রকৃতি এবং কাঠামো কী ধরনের?
• এই কাঠামোর সঙ্গে কী ধরনের লোকবল প্রয়োজন?
• প্রতিষ্ঠানের একটি কাজের সাথে অন্য কাজের সম্পর্ক কী?
• উল্লিখিত কাজের জন্য কর্মীদের কী ধরনের গুণাবলি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন ?
• কাজের সুবিধার জন্য অবকাঠামোগত সুবিধার বিধান কী? [এগুলো হতে পারে ব্যবস্থাপকদের জন্য এবং তত্ত্বাবধায়কদের জন্য আলাদা কেবিন, শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর জায়গা, স্টোর কিপার বা ভাণ্ডার রক্ষকদের জন্য পর্যাপ্ত সুবিধা প্রভৃতি।]
ওপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে কর্মীর কী ধরনের যোগ্যতা ও গুণাবলির প্রয়োজন এবং কার্যক্ষেত্রের উপকরণগুলো কী কী হতে পারে তার বিশ্লেষণ হলো কার্য বিশ্লেষণ ।
কার্য বিশ্লেষণ ও কার্যফল মূল্যায়নের পার্থক্য (Differences between Job Analysis and Performance Appraisal)
কার্য বিশ্লেষণ ও কার্যফল মূল্যায়ন উভয়ই ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজের অন্তর্ভুক্ত। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এ দুটিই ব্যবহৃত হয়। তবে এ দুটির মধ্যে ধরন ও কার্যক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। নিচে এ দুটির পার্থক্য বর্ণনা করা হলো-
| কার্য বিশ্লেষণ | কার্যফল মূল্যায়ন |
|---|---|
| কার্য বিশ্লেষণ হলো একটি কাজের ভেতর বাহির অনুসন্ধান প্রক্রিয়া। | কার্যফল মূল্যায়ন হলো কর্মীদের সম্পাদিত কাজের মূল্যায়ন। |
| এর মাধ্যমে কাজের বিস্তারিত বিবরণ, কাজের পরিবেশ, ঝুঁকি, কার্য-উপকরণ প্রভৃতি বিষয় সম্পর্কে জানা যায় । | এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীর ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সে কতটুকু দক্ষতা ও যোগ্যতার সাথে সম্পাদন করছে তা জানা যায় । |
| এর মূল উপাদান হলো— কার্য বর্ণনা এবং কার্য নির্দিষ্টকরণ। | এর মূল উপাদান হলো কার্যফল বর্ণনা। |
| এটি হিউম্যান রিসোর্স সংগ্রহ ও নির্বাচনে বেশি ব্যবহার হয় । | এটি নির্দিষ্ট কর্মীকে পদোন্নতি প্রদান বা দায়িত্ব অর্পণের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। |
| হিউম্যান রিসোর্স বিভাগের যেকোনো নির্বাহী এটি প্রণয়ন করতে পারেন | নির্দিষ্ট কর্মীর ঊর্ধ্বতন নির্বাহী (Reporting officer) এটি করে থাকেন। |
| এটি কাজের মান উন্নয়নে বেশি প্রয়োজন হয়। | এটি কর্মী উন্নয়নে বেশি প্রয়োজন হয়। |
| কর্মী সংগ্রহ ও নির্বাচনের আগে এটি করা হয়। | কর্মীরা কাজ করার পর এটি করতে হয়। |
| এর ভিত্তিতে কর্মীর ধরন ঠিক করা হয়। | এর ভিত্তিতে কর্মীর সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়। |
পরিশেষে বলা যায়, কার্য বিশ্লেষণ হলো কাজ নিয়ে গবেষণা। আর কার্যফল মূল্যায়ন হলো কর্মীর সম্পাদিত কাজ নিয়ে পর্যালোচনা। এ দুটি বিষয়ের মধ্যে উপরিউক্ত পার্থক্যসমূহ দেখা যায় ।
Read more