নির্বাচন কী?
নির্বাচন কী?
-
ক
প্রার্থী যাচাইয়ের কাজ
-
খ
কর্মসূচি প্রণয়ন
-
গ
স্থিতিশীলতা
-
ঘ
ঐক্য সাধন
নির্বাচন:
নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি । স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করে । প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে । যারা ভোট দেয়, তাদের নির্বাচক বা ভোটার বলে । নির্বাচকের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বলা হয় । সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত । এ ছাড়া সামরিক শাসন ও এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থায়ও কখনো কখনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যায় ।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম । নির্বাচনের মাধ্যমেই জনমত প্রকাশ পায় । নির্বাচনের মাধ্যমেই ভোটারগণ একাধিক প্রতিনিধিদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে। নির্বাচকমণ্ডলী সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে । গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে । একটি দল নির্বাচিত হয়ে সঠিকভাবে জনগণের জন্য কাজ না করলে পরবর্তী নির্বাচনে জনগণ সাধারণত সেই দলকে আর নির্বাচিত করে না । উন্নত গণতান্ত্রিক দেশে এটি যেমন সত্যি, তেমনিভাবে অনুন্নত দেশের ক্ষেত্রেও সত্যি। যেমন- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানীসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের মাধ্যমে এক দলের হাত থেকে অপর দলের হাতে ক্ষমতার হস্তান্তর ঘটে।
Related Question
View Allমি. জাবেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হন। জনগণের ভোটে তিনি নির্বাচিত হন। এখানে কোন ধরনের সাম্যের প্রকাশ ঘটেছে?
-
ক
সামাজিক
-
খ
আইনগত
-
গ
ব্যক্তিগত
-
ঘ
রাজনৈতিক
নির্বাচন কমিশন গঠিত হতে পারে –
i. ৬ জনকে নিয়ে
ii. ৫ জনকে নিয়ে
iii. ৩ জনকে নিয়ে
নিচের কোনটি সঠিক?.
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
১৯৫৪ সালের নির্বাচনের ফলে-
i. পূর্ববাংলার মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি
ii. মুসলিম লীগের ভরাডুবি হয়
iii. রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়
নিচের কোনটি সঠিক?.
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
নির্বাচন কত প্রকার?
-
ক
২ প্রকার
-
খ
৩ প্রকার
-
গ
৪ প্রকার
-
ঘ
৫ প্রকার
কেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়?
-
ক
সুষ্ঠু ও নিপেক্ষ নির্বাচনের জন্য
-
খ
ভোটার তালিকা প্রণয়নে
-
গ
প্রার্থীদের প্রচারকার্য পরিচালনায়
-
ঘ
নির্বাচনি ব্যয় তদারকির জন্য
যারা ভোট দেয় তাদেরকে কী বলা হয়?
-
ক
সদস্য
-
খ
নাগরিক
-
গ
প্রতিনিধি
-
ঘ
নির্বাচক
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!