Simple, Complex & Compound

- English - English Grammar | NCTB BOOK
18

কিছু Simple, Complex & Compound পরিবর্তনের এর নিয়ম দেখে নিইঃ

  1. প্রায় একই সময়ে সংঘটিত দুটি কাজের মধ্যে Simple Sentence-এ আগের কাজটি Present Participle (verb + ing)- এ হয়ে থাকে। আর বেশি সময়ের ব্যবধানে সংঘটিত দুটি কাজের মধ্যে Simple Sentence-এ আগের কাজটি Perfect participle (Having + v3)- এ হয়ে থাকে। সময় নির্দেশ করলে Complex-এ When/After এবং কারণ নির্দেশ করলে Since/As প্রথমে বসিয়ে participle যুক্ত অংশকে clause-এ পরিণত করতে হয়। কিন্তু Compound sentence- এ Complex-এর Comma চিহ্ন উঠিয়ে দিয়ে and দ্বারা দুটো স্বাধীন clause-কে যুক্ত করতে হয়।
  2. আর Compound- এ and দ্বারা দুটি কাজ যুক্ত থাকলে Simple-এর শুরুতে প্রথম কাজটির verb + ing হয়।
  3. যদি Simple sentence-এ Inspite of বা Despite থাকে তাহলে তা Complex sentence-এ রূপান্তরের সময় Though বা Although এবং Compound
    sentence-এ But ব্যবহৃত হয়।
  4. Simple sentence-এ By/In case of/In the event of + Gerund থাকলে তার Complex-এর প্রথম অংশ If + affirmative clause হবে এবং Compound-এর ক্ষেত্রে প্রথম অংশ Imperative হবে এবং তারপর and সহ বাকি অংশ বসবে। তবে Simple-এ Without + gerund থাকলে তার Complex-এর প্রথম অংশ Unless + affirmative অথবা If negative clause হবে এবং তার Compound-এর প্রথম অংশ Imperative হবে এবং তারপর or সহ বাকি অংশ বসবে।
  5. Simple sentence-এ too + adj. + to + verb থাকলে না-বোধক অর্থ প্রকাশ করে বলে তার Complex-এ so-that + negative clause-এ পরিণত করতে হয়।
    Compound-এ too বা so-এর স্থলে very এবং that-এর স্থলে and বসে।
  6. Simple Sentence-এ Noun Phrase থাকলে Complex Sentence-এ Noun Phrase-টি that/WH word যোগে সম্প্রসারিত হয়ে Noun Clause-এ পরিণত হয়।
  7. Simple Sentence-টি যদি In + কোনো ঋতুর নাম এবং Main Clause-টি যদি Subject + Verb + Extension এই নিয়মে থাকে, তাহলে Complex Sentence-টি When + it + be verb (Main clause-এর tense অনুযায়ী) + ঋতুর নাম + Main Clause- এই নিয়মে পরিবর্তিত হবে।
  8. Simple Sentence-টি যদি Subject + want/wish/like/desire + object + infinitive + extension এই নিয়মে থাকে তাহলে, Complex Sentence-টি হবে Subject + want/wish/like/desire (অপরিবর্তিত থাকে) + that + object-টি subject হয় + should + infinitive-এর verb থেকে বাকি অংশ।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...