বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা শহরকে বলা হয় বাংলাদেশের প্রাণকেন্দ্র। জনসংখ্যাধিক্যের কারণে ৪০০ বছরের পুরোনো রাজধানী এ নগরটিতে মানুষের বসবাস এখন অনেকটাই অযোগ্য। এখানে পরিকল্পিত উন্নত নগরজীবন ব্যবস্থা থেকে বঞ্চিত ঢাকাবাসীরা। অথচ অতীতে ভারতীয় উপমহাদেশে নদীতীরবর্তী এলাকায় যে নগরগুলো গড়ে উঠেছিল তা ছিল সুষ্ঠু পরিকল্পনা নির্ভর। সেখানে একটি সুস্থ সুন্দর নাগরিক পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয় সুযোগসুবিধা বিদ্যমান ছিল।
প্রাচীনকালে যে সভ্যতাসমূহ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেগুলোকে নদী তীরবর্তী সভ্যতা বলা হয়।
নদীবিধৌত উর্বর পলিতে সভ্যতাসমূহ কৃষি উৎপাদন করে জীবিকা পরিচালনা করত। শুধু কৃষিই নদীর পানির ওপর নির্ভরশীল না তখন যাতায়াত ব্যবস্থাও নদী কেন্দ্রিক ছিল। নদী তীরবর্তী সভ্যতাসমূহ হলো সিন্ধু সভ্যতা (মহেঞ্জোদারো এবং হরপ্পা), চৈনিক সভ্যতা ও মিশরীয় সভ্যতা ইত্যাদি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?