Academy

ইকবাল ঘুম থেকে উঠে দেখল রাস্তাঘাট ভেজা। সে ভাবল, হয়ত রাতে বৃষ্টি হয়েছে। পরে জানা গেল তার অনুমান ভুল। ভারী কুয়াশার কারণে রাস্তাঘাট ভেজা। এভাবে অনুমান হলো মানসিক প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞাত থেকে অজ্ঞাত সত্ত্বে উপনীত হওয়া। বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন যুক্তিবিদ্যা হলো যুক্তিবিন্যাসের কলা ও বিজ্ঞান। এরিস্টটল হলো যুক্তিবিদ্যার জনক। প্রাচীনকাল থেকে আধুনিক কালে যুক্তিবিদ্যার প্রয়োগ কৌশল অনেক উন্নত হয়েছে। যুক্তিবিদ্যার পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস।

উদ্দীপকের আলোকে এরিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে যে ধারণা দিয়েছেন তা মূল্যায়ন কর। (প্রয়োগ)

Created: 1 year ago | Updated: 8 months ago
Updated: 8 months ago
Ans :

গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে, মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। মানুষের বৈশিষ্ট্য হলো চিন্তন ক্রিয়া। যুক্তিবিদ্যা সেই চিন্তা সংক্রান্ত বিদ্যা। এরিস্টটলকে 'যুক্তিবিদ্যার জনক' বলা হয়। তিনিই প্রথম উপলব্ধি করেন যে, বিচারমূলক চিন্তাপদ্ধতির সমন্বয়ে একটি বিশিষ্ট বিজ্ঞানের বিষয়বস্তু গড়ে উঠতে পারে। এজন্য এরিস্টটলের সময় থেকেই যুক্তিবিদ্যা নানা রকম পরিবর্তন, পরিবর্ধনের মধ্য দিয়ে বিরতিহীনভাবে এগিয়ে চলেছে। এভাবেই এরিস্টটল ও মধ্যযুগীয় তার্কিক সম্প্রদায়ের নীতিসমূহের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে প্রচলিত যুক্তিবিদ্যা। নির্ভরযোগ্য জ্ঞান আহরণের বিভিন্ন পদ্ধতির আলোচনা দিয়েই যুক্তিবিদ্যার পরিমন্ডল গঠিত। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সংশ্লেষণ, সংজ্ঞা, পরীক্ষা-নিরীক্ষা, হেত্বাভাস বা ত্রুটির প্রকার, যুক্তির নীতির বিকৃতি এবং অপপ্রয়োগ ইত্যাদি প্রক্রিয়াগুলোর অনুধাবন সঠিক জ্ঞানের জন্য আবশ্যক বলে এগুলোকে যুক্তিবিদ্যা আলোচনা করে। যুক্তিবিদ্যায় বাস্তবধর্মী আকারবাদিতা প্রতিষ্ঠা করেন গ্রিক দার্শনিক এরিস্টটল। জ্ঞানের বিভিন্ন শাখায় রয়েছে তাঁর অবাধ বিচরণ। তাঁকে 'বিজ্ঞ ব্যক্তিদের শিক্ষক' এবং বিশ্বের 'প্রথম শিক্ষক' হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।

1 year ago

যুক্তিবিদ্যা পরিচিতি

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

1 যুক্তিবিদ্যা কী? (জ্ঞানমূলক)

Created: 1 year ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলে।

অনুমান হলো জানা বিষয় থেকে একটি প্রক্রিয়ার মাধ্যমে অজানা বিষয়কে জানা। সুশৃঙ্খল চিন্তার মাধ্যমে অজানাকে জানা যায়। আর যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। সুতরাং যুক্তিবিদ্যা অনুমাননির্ভর।

 

উদ্দীপকের ১ নং দৃশ্যকল্পে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এই কথাটি ফুটে উঠেছে। অর্থাৎ যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি এখানে লক্ষণীয়। বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানার্জন হলো বিজ্ঞান। আর ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা। বিজ্ঞান যেমন সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তেমনি যুক্তিবিদ্যা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠ আলোচনা করতে না পারলেও যুক্তিবিদ্যা আকারগতভাবে বিষয়বস্তুর আলোচনা যথার্থভাবে করে থাকে। সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে আলোচনা করে নিয়মনীতি পণয়নের চেষ্টা করে যা বিজ্ঞানের সূত্র প্রবর্তনের মতো। সুতরাং বলা যায় যে আফতাব উন্নতজাতের ধান উৎপাদনের জন্য বিদেশে যান এবং এসম্পর্কীয় পদ্ধতি সম্পর্কে অবগত হন। তেমনি যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি লাভের জন্য বিভিন্ন নীতি প্রণয়নের চেষ্টা করে যা বিজ্ঞানের মতোই সুশৃঙ্খল ও সামঞ্জস্যপূর্ণ।

উদ্দীপকের দৃশ্যকল্প ১ ও ২ এর সমন্বয়ে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে পারি। দৃশ্যকল্প-১ অনুযায়ী যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান বলা যায়। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। এটাকে তাত্ত্বিক বিজ্ঞান বলা যায়। অর্থাৎ বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তু ব্যাখ্যা করার জন্য কিছু নিয়ম-কানুন প্রণয়ন করে। এই নিয়মনীতি অনুসরণ করে যুক্তিবিদ্যা বিজ্ঞানসম্মত জ্ঞানদান করে। উদ্দীপকে আফতাব উচ্চফলনশীল ধান উৎপাদনের পদ্ধতি জানার জন্যে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তেমনি যুক্তিবিদগণ অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পৃথক করার বিভিন্ন নিয়ম প্রণয়ন করেন। আবার দৃশ্যকল্প-২ অনুযায়ী বলতে পারি যে, যুক্তিবিদ্যা কলার সাথে সম্পর্কযুক্ত। কলাবিদ্যা বিভিন্ন পদ্ধতি ও নিয়মকে বাস্তবে প্রয়োগ করার কথা বলে। আক্কাস যেমন তার চিকিৎসা শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করে সফলভাবে অস্ত্রোপচার করেন, তেমনি যুক্তিবিদ্যা বাস্তবক্ষেত্রে তার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করে। সুতরাং আমরা বলতে পারি যে, দৃশ্যকল্প-১ ও ২ অনুযায়ী যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করা যায়।

5 যুক্তি কাকে বলে? (জ্ঞানমূলক)

Created: 1 year ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

আদিকাল থেকেই যুক্তির ধারণাটি বিদ্যমান। ভাষায় প্রকাশিত চিন্তাই হলো যুক্তি। মানুষ সামাজিক জীব হিসাবে আদিকাল থেকেই নিজের মতের পক্ষে যুক্তি দেখায়। যেমন-

সকল মানুষ মরণশীল

সক্রেটিস একজন মানুষ

সুতরাং সক্রেটিস মরণশীল।

এটি একটি যুক্তি। এই যুক্তিটি বৈধ কিনা তা নির্ধারণ করাই মূলত যুক্তিবিদ্যার কাজ। যুক্তি হলো ভাষায় প্রকাশিত চিন্তা।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...