রিদম ও রুশো দুই ভাই। মা-বাবা ও দুই ভাই মিলে তাদের পরিবার। মাঝে মধ্যে দাদা-দাদিও তাদের সাথে এসে থাকেন। সেদিন মায়ের জন্মদিন ছিল। রিদম ও রুশো একটি অনুষ্ঠানের আয়োজন করে। এরকম অনুষ্ঠান ছাড়াও মাঝে মাঝে তারা বাবা-মা ও দুই ভাই একত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
একটি রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতাবলে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ মুক্ত থাকতে পারে।
রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর দুটি দিকের মধ্যে একটি হলো বাহ্যিক সার্বভৌমত্ব। রাষ্ট্র তার বাহ্যিক সার্বভৌমত্ব দ্বারা সকল প্রকার বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে। তাই চাইলেই অন্য কোনো রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না।
পৌরনীতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ‘পৌরনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন- পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এ অধ্যায় পড়া শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?