জনাব হেমায়েত একটি বেসরকারি এনজিও-তে কর্মরত। তিনি দেখলেন যে, প্রতিবছর বজ্রপাতের ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে লোক মারা যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য রাস্তার দু'ধারে সারিবদ্ধভাবে তাল গাছ রোপণ করা যায়। এ প্রস্তাবটি অফিস প্রধানকে দিলে তিনি তাতে সাড়া না দিয়ে রেগে যান এবং ভবিষ্যতে এ ধরনের প্রস্তাব না দেওয়ার জন্য নির্দেশ দেন। অন্যদিকে জনাব নান্না অন্য একটি এনজিও-তে কাজ করেন। তিনি একদিন এনজিওর অন্যান্য কর্মকর্তাকে নিয়ে অফিস প্রধানের কাছে যান এবং প্রস্তাব দেন যে, অফিসের কিছু জিনিস মেরামত করা প্রয়োজন। অফিস প্রধান তাদের কথাগুলো ধৈর্যসহকারে শোনেন এবং সকলের মতামতের ভিত্তিতে কাজটি করার নির্দেশ দেন।
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান । আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা গড়ে উঠেছে । এ অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকারপদ্ধতি সম্পর্কে জানব ।
এ অধ্যায় পড়া শেষে আমরা -
• বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকারব্যবস্থা বর্ণনা করতে পারব
• বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
• গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য নির্ণয় করতে পারব • গণতান্ত্রিক আচরণ শিখব ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হব ।
উত্তরাধিকার সূত্রে গঠিত সরকারব্যবস্থার নাম কী ?
(জ্ঞানমূলক)পুঁজিবাদী রাষ্ট্র কী? ব্যাখ্যা কর ।
(অনুধাবন)‘ক’ রাষ্ট্রের সরকারব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর ।
(প্রয়োগ)‘খ’ রাষ্ট্রের সরকারব্যবস্থায় জনমতের প্রাধান্য লক্ষ করা যায় -উক্তিটির পক্ষে যুক্তি প্রদর্শন কর ।
(উচ্চতর দক্ষতা)এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্রব্যবস্থায় ?
(জ্ঞানমূলক)উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থাটি ব্যাখ্যা কর ।
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?