আনোয়ার সাহেব একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি নিয়মিত নামায আদায় করেন না। একদিন তিনি তার এক প্রতিবেশীকে বললেন, আমি পীর-মুর্শিদের সাহায্যে ব্যবসায় উন্নতি লাভ করেছি। আনোয়ার সাহেবের প্রতিবেশী তাকে বললেন, আপনার ধারণা ঠিক নয়, ব্যবসায় উন্নতিদানের মালিক আল্লাহ। তিনি এক ও অদ্বিতীয়। আমাদের উচিত আল্লাহর তাওহিদে বিশ্বাস করা এবং তাওহিদে বিশ্বাসের তাৎপর্য জানা। তাওহিদে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম।
আনোয়ার সাহেব সৃষ্টিজগতের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাবেন যে, আমাদের মাথার উপর রয়েছে বিশাল আকাশ। তাতে আছে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি। আবার আমরা যে পৃথিবীতে বাস করছি তাও কত সুন্দর। এতে আছে নদীনালা, সাগর, মহাসাগর, পাহাড়-পর্বত, বন-জঙ্গল। আরও আছে ফল, ফুল, ফসল ইত্যাদি। এসব নিজে নিজে সৃষ্টি হয় নি। নিশ্চয়ই এসবের একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি অত্যন্ত নিপুণভাবে এসব সৃষ্টি করেছেন। আর তিনি হলেন মহান আল্লাহ।
অনুরূপভাবে আনোয়ার সাহেব বুঝতে সক্ষম হবেন যে, এ বিশাল সৃষ্টিজগতের যদি একাধিক সৃষ্টিকর্তা থাকত তাহলে এ বিশাল সৃষ্টিজগৎ সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো না। নানারূপ বিশৃঙ্খলা দেখা দিত কিংবা এ সৃষ্টিজগৎ এতদিনে ধ্বংস হয়ে যেত। এ উপলব্ধি থেকে আনোয়ার সাহেব আল্লাহর পরিচয় লাভ করবেন।
আকাইদ ( الْعَقَائِدُ )
আকাইদ' আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর একবচন হলো 'আকিদাহ' (الْعَقِيْدَةُ), যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই 'আকাইদ' বলা হয়। যেমন: আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা।
এ অধ্যায় শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?