'M' ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় তার অফিস স্থাপন করে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণদান করে। এ ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। অপরপক্ষে, 'Z' ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেশে দ্রব্যসামগ্রীর দাম বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে 'M' ব্যাংকটি 'Z' ব্যাংককে সহযোগিতা করে।
'M' ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক।
এ ব্যাংক একটি প্রধান অফিসের অধীনে দেশ-বিদেশে শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে। প্রধান অফিসের নির্দেশনা অনুযায়ী এ ব্যাংক পরিচালিত হয়। এ ব্যাংকের অনেক শাখা থাকায় আর্থিক লেনদেন সহজ হয়। এ ব্যাংক সহজেই অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করতে পারে।
উদ্দীপকের 'M' ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় তার অফিস স্থাপন করে। ব্যাংকটি জনগণের কাছ থেকে' আমানত সংগ্রহ ও ঋণদান করে। এ ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সাধারণত শাখা ব্যাংকের শাখা দেশ-বিদেশে বিস্তৃত থাকে। যার মাধ্যমে গ্রাহকরা যেকোনো শাখায় হিসাব খুলে যেকোনো শাখা হতে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে। এ ব্যাংকের মাধ্যমেই গ্রাহকরা ই-ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের M ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?