Academy

রূপসা ব্যাংক লি. দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে মক্কেলদের নিকট হতে আমানত সংগ্রহ করে। মুনাফা অর্জন করা এ. ব্যাংকের মূল উদ্দেশ্য। অন্যদিকে, মেঘনা ব্যাংক লি. যার মুনাফা অর্জন মূল উদ্দেশ্য নয়। মেঘনা ব্যাংক লি. ঋণ নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা রাখে। দ্রব্যের মূল্য বৃদ্ধির সময় রূপসা ব্যাংক লি. মেঘনা ব্যাংক লি. কে সহায়তা করে। 

রূপসা ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Created: 9 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago
Ans :

উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংক লি. হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ধরনের ব্যাংক কম সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ নেয়। আবার বেশি সুদে উক্ত অর্থ অন্যদের ঋণ দেয়।

উদ্দীপকের রূপসা ব্যাংক লি. দেশের বিভিন্ন এলাকায় এর শাখা স্থাপন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের অর্থ আমানত হিসেবে নেয়। এর বিনিময়ে ব্যাংকটি তাদের কম পরিমাণে সুদ দেয়। আবার আমানতের অর্থ দিয়ে বিভিন্ন লাভজনক খাতে বেশি সুদে ঋণ দেয়। এ দুই সুদের পার্থক্য থেকেই রূপসা ব্যাংক লি. মুনাফা অর্জন করে। তাই বলা যায়, রূপসা ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক।

9 months ago

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

1 ব্যাংকিং কী? (জ্ঞানমূলক)

Created: 9 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

2 KYC ফর্ম কেন গুরুত্বপূর্ণ? (অনুধাবন)

Created: 9 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

KYC ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে সঠিক তথ্য জানা যায় বিধায় এটি গ্রাহকের লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে।

ব্যাংক যে ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে তাই মূলত KYC ফর্ম। এর মাধ্যমে গ্রাহকের সঠিক পরিচয় শনাক্ত করা যায়। গ্রাহক কী উদ্দেশ্যে হিসাব খুলবে, কেমন লেনদেন করবে, গ্রাহক কোনো অবৈধ কাজে জড়িত কিনা তা জানা যায়। আর এ উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই ব্যাংক KYC ফর্ম সংরক্ষণ করে।

উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় অধিক ভূমিকা রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন। এটি মুদ্রা প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, আর্থিক নীতি প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করে। তাছাড়া ঋণ নিয়ন্ত্রণ, মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা ও নিকাশ ঘরের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি কেন্দ্রীয় ব্যাংকের কাজ।

উদ্দীপকে উল্লিখিত মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হওয়ায় এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এটি ঋণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। দেশীয় বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের মেঘনা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের কৃষি, শিল্প, বৈদেশিক বাণিজ্যের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। পরবর্তীতে সে অনুযায়ী আর্থিক নীতি তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কাজে সাহায্য করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। জনস্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কড়া নজরদারি রাখে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক লি. দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করে।

4 ব্যাংক কী? (জ্ঞানমূলক)

Created: 9 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও অন্যান্য ব্যাংকিং কাজ সম্পন্ন করে।

বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রভৃতি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এসব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

উদ্দীপকে উল্লিখিত শফিকের ব্যাংকটি একটি শিল্প ব্যাংক।

শিল্পখাতে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো শিল্প ব্যাংক। এ ব্যাংকের মূল কাজ হলো শিল্প উদ্যোক্তাদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণদান এবং শেয়ার ও ঋণপত্র বিক্রয়ে সহযোগিতা করা। দেশের এক বা একাধিক খাতের অবকাঠামোগত উন্নয়নে এ ব্যাংক বিশেষভাবে কাজ করে। উদ্দীপকে শফিক ও রফিক দুই জনই সদ্য MBA পাস করেছেন। উভয়ের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সে লক্ষ্যে শফিক একটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ পদে যোগদান করেন। এ ব্যাংকটি শুধু দেশের শিল্পায়নে কাজ করে। শিল্পখাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা দেওয়া, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে পরামর্শ দেওয়া ইত্যাদি শিল্প ব্যাংকের অন্যতম কাজ। তাই উদ্দীপকের শফিকের ব্যাংকের বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, ব্যাংকটি একটি শিল্প ব্যাংক।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...