মাওলানা সাদি শ্রেণিকক্ষে আজাদকে ইমানে মুজমাল মুখস্থ বলতে বললেন। আজাদ তা সঠিকভাবে বলল। এরপর মাওলানা আদি বললেন, এখানে আল্লাহর ৪টি বিষয় উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- ১. তাঁর নামসমূহ, ২. তাঁর গুণসমূহ, ৩. তাঁর হুকুমসমূহ ও ৪. তাঁর বিধিবিধানসমূহ। তোমরা এ বিষয়গুলো ভালোভাবে মেনে নিবে এবং এতে দৃঢ় বিশ্বাস পোষণ করবে।
উদ্দীপকে আল্লাহর গুণের কথা বলা হয়েছে। আল্লাহর ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যেমন রহিম- পরম দয়ালু, গাফুর- ক্ষমাশীল, হাকিম- প্রজ্ঞাময়।
আমরা আল্লাহর এসব গুণের আলোকে আমাদের জীবন গঠন করব। আমরা অন্যের প্রতি দয়া করব, কাউকে কষ্ট দেব না, গরিব অসহায়কে সাহায্য করব, রোগীর সেবা করব। আবার তার গাফুর নামের আলোকে আমরা ক্ষমাশীল হব। আমাদের বন্ধু বা প্রতিবেশী বা অন্য কেউ অহেতুক কষ্ট দিলে তার প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব। ছোট ভাই-বোনেরা আমার কোনো জিনিস নষ্ট করলে তার জন্য তাদের ওপর রাগ করব না, বকা দেব না, তাদেরকে ক্ষমা করে দেব। এমনিভাবে আল্লাহর গুণগুলো নিজেদের জীবনে ধারণ করে তার প্রয়োগ ঘটাব।
আকাইদ ( الْعَقَائِدُ )
আকাইদ' আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর একবচন হলো 'আকিদাহ' (الْعَقِيْدَةُ), যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই 'আকাইদ' বলা হয়। যেমন: আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা।
এ অধ্যায় শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?