মিশরের কেনানে একজন নবি ছিলেন। তার ছিল এগারজন পুত্র। পিতা একজনকে সবার চেয়ে বেশি আদর করতেন তাই তার সহোদয় ভাই ব্যতীত অন্যান্য ভাইয়েরা তাকে হিংসা করে মেরে ফেলার ষড়যন্ত্র করল। আল্লাহ তাঁকে রক্ষা করলেন এবং একসময় তিনি মিশরের অর্থমন্ত্রীও হয়েছিলেন। তিনি অবশেষে ভাইদেরকে ক্ষমা করে দিলেন।
উদ্দীপকে হযরত ইউসুফ (আ.)-এর সাথে তাঁর ভাইদের ষড়যন্ত্রের বিষয় বর্ণিত হয়েছে।
হযরত ইউসুফ (আ.) ছিলেন হযরত ইয়াকুব (আ.)-এর পুত্র। হযরত ইয়াকুব (আ.) নানা কারণে হযরত ইউসুফ (আ.)-কে অনেক আদর করতেন। এতে হযরত ইউসুফ (আ.)-এর সহোদর বিন ইয়ামিন ব্যতীত অন্যান্য বৈমাত্রেয় ভাইয়েরা তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়। তারা তাঁর ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পিতা হযরত ইয়াকুব (আ.)-এর অনুমতি নিয়ে একদিন তারা তাঁকে খেলার কথা বলে নির্জন একটি মাঠে নিয়ে যায়। সেখানে তারা তাঁকে মারধর করে একটি গভীর কূপে নিক্ষেপ করে। বাড়িতে ফিরে এসে তাঁরা পিতাকে বলে, আমরা যখন খেলাধুলা করছিলাম তখন একটি বাঘ এসে তাঁকে ধরে নিয়ে যায় এবং খেয়ে ফেলে। দেখুন এই যে তাঁর রক্তমাখা জামাকাপড়। কিন্তু হযরত ইয়াকুব (আ.) তাঁদের কথা বিশ্বাস করলেন না, বরং মর্মাহত হলেন। তিনি ক্রোধ প্রকাশ না করে ধৈর্যধারণ করে বললেন, “ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল।" (সূরা ইউসুফ: ১৮) অতঃপর মহান আল্লাহ তাঁকে সে কুয়া হতে উদ্ধার করেন এবং পরবর্তীতে মিশরের অর্থমন্ত্রী বানান।
মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহর আদেশ-নিষেধ অনুসরণ করলেই মানুষ সেরা হতে পারে। যে জীবন অনুসরণ ও অনুকরণ করলে মানুষের জীবন সুন্দর ও সফল হয়, তাকে আদর্শ জীবন বলে। আল্লাহ তায়ালা যুগে যুগে যেসব নবি ও রাসুল প্রেরণ করেছেন, তাঁদের জীবনই আমাদের জন্য আদর্শ। এমনিভাবে যেসব মনীষী, নবি ও রাসুলগণের পথ অনুসরণ করেছেন তাঁরাও আদর্শ মানুষ। তাঁদের জীবনের ভালো দিকগুলো আমাদের আদর্শ।
এ অধ্যায় শেষে আমরা -
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?