স্বপ্না সপ্তম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় যেমন ভালো খেলাধুলাতেও তেমনি। এজন্য সহপাঠীরা স্বপ্নাকে খুব ভালোবাসতো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ও একটি পা হারাতে হয় তাকে। এতে স্বপ্না মানসিকভাবে ভেঙে পড়ে। সবার সামনে আসতে বিব্রতবোধ করে। লেখাপড়া যে আর হবে না সে ও তার পরিবার নিশ্চিত হয়ে যায়। কিন্তু তার সহপাঠীরা সান্ত্বনা, সহযোগিতা আর সাহস দিয়ে তাকে আবার লেখাপড়ার ব্যাপারে উৎসাহী করে তোলে। এই স্বপ্নাই একদিন এসএসসিতে জিপিএ-৫ পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করে।
উদ্দীপকে স্বপ্নার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার দিকটি 'সুভা' গল্পের সুভার মানসিক অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নানা ধরনের প্রতিবন্ধিতার কারণে সমাজের অনেক রকম বৈষম্য ও অবহেলার শিকার হয়। কিন্তু সহানুভূতি দিয়ে, সান্ত্বনা দিয়ে তাদের জীবনযাত্রাকে আমরা স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিক করতে পারি।
উদ্দীপকের স্বপ্না পড়ালেখা ও খেলাধুলায় ভালো। সহপাঠীদের ভালোবাসায় ভালোই কাটছিল সময়। সপ্তম শ্রেণিতে পড়াকালীন সড়ক দুর্ঘটনায় একটি হাত ও একটি পা হারালে সে সমাজের মানুষের অবহেলা ও অবজ্ঞার কথা ভেবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। 'সুভা' গল্পের সুভা যেন বিধাতার অভিশাপস্বরূপ এই পৃথিবীতে এসেছে। তাই মানসিকভাবে বিপর্যস্ত সুভার স্বাভাবিক বিকাশ হয়নি। নিজেকে সব সময় পিতা-মাতা ও সমাজের কাছে বোঝাস্বরূপ মনে হয়েছে। নির্জন দুপুরের নিস্তব্ধতার মতোই সুভা একাকী। সমাজের কাছে নিজেকে বোঝাস্বরূপ মনে হওয়ায় উদ্দীপকের স্বপ্না ও গল্পের সুভার মানসিক অবস্থা পরস্পর সাদৃশ্যপূর্ণ।
আপনি কি খুঁজছেন “বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি PDF”, Class 9-10 Bangla Literature Question Answer, অথবা NCTB বাংলা সাহিত্য বই অনুশীলনী সমাধান?
তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আমরা এনেছি বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও অনুশীলনী সমাধান, একদম বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
🔗 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(ডাউনলোড লিংকে ক্লিক করে NCTB মূল বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
SATT Academy–এর মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য আবিষ্কার করুন সহজ ভাষায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ও PDF সহ। পড়ুন, বুঝুন, অনুশীলন করুন — সবার আগে সাফল্যের পথে থাকুন।
🌼 SATT Academy – সাহিত্যের আলোয় শিক্ষার সোপান।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?