এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়- কারণ নীল নদই মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির জোগান দেয়।
নীল নদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। এদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এ নদ প্রবাহিত। মরুময় মিশর দেশে নীলনদের অববাহিকায় চাষাবাদ হয়। এজন্যই লেখক বলেছেন- এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়।
Related Question
View All'নীল নদ আর পিরামিডের দেশ' ভ্রমণকাহিনিটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী।
রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটরে করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন। হঠাৎ সামনে দেখলেন জ্বলজ্বলে দুটি সবুজ আলো। প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ। কারণ উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়।
প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। মানুষের মনের সমস্ত চাওয়া-পাওয়ার খোরাক জোগায় প্রকৃতি। তাই তো প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।
উদ্দীপকে বাংলাদেশের প্রকৃতির লীলাম্বর্গ সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বর্ণিত হয়েছে। ভ্রমণকারীরা যাত্রাপথের দুই পাশে অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায়। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যের সাথে 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার মিল খুঁজে পাওয়া যায়। কায়রো ভ্রমণকালে লেখক যাত্রাপথের মরুভূমির দৃশ্য, শহরের পথের দৃশ্য বর্ণনা করেছেন, মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এর সাথেই উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের মিল রয়েছে।
"সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত।"- এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত।
আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিভিন্ন দেশের প্রকৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। কোথাও রয়েছে সুবিশাল সাগর, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাওবা নদীর অনাবিল সৌন্দর্য।
উদ্দীপকে বর্ণিত হয়েছে বাংলাদেশের সমুদ্রকন্যা সেন্ট মার্টিন দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্যের বর্ণনা। স্বচ্ছ নীল সাগরজলে কোরাল পাথরের ছড়াছড়ি। "সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত”- ভ্রমণকারীদের এই মন্তব্যের সাথে নীলনদের সৌন্দর্যের সাদৃশ্য রয়েছে।
'নীল নদ আর পিরামিডের দেশ' রচনায় লেখক মিশরের নীলনদের সৌন্দর্য বর্ণনা করেছেন। নীলনদের উপর দিয়ে মাঝারি ধরনের মহাজনি নৌকার পাল তুলে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে চলা, নীলের স্বচ্ছ জলে মিশরের চাষাবাদ প্রভৃতি মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছেন। এই বর্ণনার সাথে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
'নীল নদ আর পিরামিডের দেশ' লেখকের 'জলে ডাঙ্গায়' গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
উদ্দীপকটি 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো- ইতিহাস-ঐতিহ্য ও দর্শনের।
ভ্রমণ মানুষের জ্ঞানভাণ্ডারকে পরিপূর্ণ করে। বিভিন্ন বিষয় সম্পর্কে তার কৌতূহল বা জানার বাসনা রয়েছে। সেই বাসনা থেকেই মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে জ্ঞানার্জন করে।
উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে ছিল বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার। এজন্য তারা ঢাকার লালবাগ দুর্গে যায়। তারা মুঘল স্থাপত্যের ঐশ্বর্য, পরীবিবির মাজার, শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি দেখে। নীল নদ আর পিরামিডের দেশ' রচনার লেখকও পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য মিশরে যান। তিনি মিশরের অতীত ঐতিহ্য পিরামিড দেখে তাঁর জ্ঞানভান্ডার পূর্ণ করেন। এসব দিক বিচারে তাই বলা যায়, ইতিহাস-ঐতিহ্য দর্শনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে আলোচ্য রচনার সাদৃশ্য রয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!