জাকির সাহেব শিক্ষার্থীদের কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের উচ্চারণ ও অনুবাদ শেখাচ্ছিলেন। আসিফ তার কাছে প্রশ্ন করল, “স্যার আমরা কি আল্লাহ ও রাসুলকে সমান সম্মান দেখাব?" জাকির সাহেব আসিফের প্রশ্নের উত্তরে বললেন, আমরা আল্লাহ ও রাসুলকে সমান সম্মান দেখাব না। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তাঁকে ইবাদতের উপযুক্ত মনে করব এবং রাসুল (স.)-কে আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল হিসেবে সম্মান করব। মনে রাখবে নবি-রাসুলগণ আমাদের মতোই মানুষ ছিলেন। মানুষ অনেক সময় নিজেদের মূর্খতার কারণে নবিগণকে অবতার ভেবে শিরক করেছে।
'লা-ইলাহা' অর্থাৎ 'ইবাদতের যোগ্য কেউই নেই'। এ না-বোধক বাক্য দ্বারা কালিমাটি শুরু করা হয়েছে। এর কারণ রাসুল (স.) যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন আরবের লোকেরা নানারকম কাল্পনিক দেবদেবীর উপাসনা ও শিরকের দ্বারা নিজেদের অন্তর অপবিত্র করেছিল। তাই এ না-বোধক ঘোষণা দ্বারা দেবদেবীর পূজা বাতিল. করা হলো। তাদের অন্তর শিরকের কলুষতা থেকে পবিত্র করা হলো।
আকাইদ ( الْعَقَائِدُ )
আকাইদ' আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর একবচন হলো 'আকিদাহ' (الْعَقِيْدَةُ), যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই 'আকাইদ' বলা হয়। যেমন: আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা।
এ অধ্যায় শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?