জাকির সাহেব শিক্ষার্থীদের কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদাতের উচ্চারণ ও অনুবাদ শেখাচ্ছিলেন। আসিফ তার কাছে প্রশ্ন করল, “স্যার আমরা কি আল্লাহ ও রাসুলকে সমান সম্মান দেখাব?" জাকির সাহেব আসিফের প্রশ্নের উত্তরে বললেন, আমরা আল্লাহ ও রাসুলকে সমান সম্মান দেখাব না। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তাঁকে ইবাদতের উপযুক্ত মনে করব এবং রাসুল (স.)-কে আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল হিসেবে সম্মান করব। মনে রাখবে নবি-রাসুলগণ আমাদের মতোই মানুষ ছিলেন। মানুষ অনেক সময় নিজেদের মূর্খতার কারণে নবিগণকে অবতার ভেবে শিরক করেছে।
কালিমা শাহাদাত পাঠ করে আসিফ শিক্ষালাভ করে যে-
১. মহান আল্লাহ আমাদের মাবুদ এবং আম্মা তাঁর 'আবদ' বা বান্দা।
২. মহান আল্লাহ এক, তাঁর কোনো অংশীদার নেই। অর্থাৎ, মহান আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ড একাই নিয়ন্ত্রণ করছেন।
৩. মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও বিধানদাতা। তাঁর মেহেরবানিতে আমরা বেঁচে আছি।
৪. হযরত মুহাম্মদ (স.) আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল ।
৫. আমরা মুহাম্মদ (স.)-এর দেখানো পথে মহান আল্লাহর ইবাদত করব। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করব না।
আকাইদ ( الْعَقَائِدُ )
আকাইদ' আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর একবচন হলো 'আকিদাহ' (الْعَقِيْدَةُ), যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই 'আকাইদ' বলা হয়। যেমন: আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা।
এ অধ্যায় শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?