ঘটনা-১ : সালমার বিবাহ বিচ্ছেদসংক্রান্ত জটিলতা দেখা দিলে সে স্থানীয় একটি প্রতিষ্ঠানে আবেদন করে। প্রতিষ্ঠানটি সালমার সমস্যাটির একটি সুষ্ঠু সমাধান করে।

ঘটনা-২ : করিমের নামে একটি ফৌজদারি মামলা হয়। বিচারক অপরাধের যথার্থতা বিচার করে তাকে দু'বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং ১০০০ টাকা জরিমানা করেন।

Updated: 9 months ago
উত্তরঃ

বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়।

উত্তরঃ

স্থানীয় শাসনব্যবস্থা হলো নির্দিষ্ট এলাকায় স্থানীয় জনগণের স্ব-শাসন ব্যবস্থা। স্থানীয় শাসনব্যবস্থা গণতন্ত্রকে সুদৃঢ় করে। বর্তমানে গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। গণতান্ত্রিক সুযোগ-সুবিধা পাওয়ার উপায় হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা শক্তিশালী ও কার্যকরী দুটি প্রতিষ্ঠান। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, শিক্ষার বিস্তার, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা ও সুযোগ-সুবিধা পৌঁছে দিতে স্থানীয় শাসনব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ সমস্যার সমাধানকৃত প্রতিষ্ঠানটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যাবলির অন্তর্ভুক্ত।

বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। এটি গ্রামীণ এলাকায় অবস্থিত একটি স্থানীয় সরকার ইউনিট। উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ সালমার বিবাহ বিচ্ছেদসংক্রান্ত জটিলতা দেখা দিলে সে ইউনিয়ন পরিষদে আবেদন করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমস্যাটির একটি সুষ্ঠু সমাধান করে। ১ জন নির্বাচিত চেয়ারম্যান, ৯ জন সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্যসহ মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এটি একটি তৃণমূলের প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যার সমাধান করে। গ্রামীণ উন্নয়ন ও বাস্তবায়ন, রাস্তাঘাট উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, পারিবারিক ঝগড়া-বিবাদ মেটানো, শিক্ষা ও সেবার উন্নয়ন, গ্রাম পুলিশি ব্যবস্থার পরিচালনা ইত্যাদি ইউনিয়ন পরিষদের কার্যাবলির অন্তর্ভুক্ত। ইউনিয়ন পরিষদ সরকারের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সরাসরি নিয়োজিত সরকারি প্রতিনিধি হিসেবে কাজ করে। তাই উদ্দীপকের সালমার বিবাহ বিচ্ছেদসংক্রান্ত জটিলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব নিয়ে গুরুত্বসহকারে সমাধান করে। অতএব বলা য়ায়, গ্রামীণ জনসাধারণের সুযোগ-সুবিধা ও সমস্যার সমাধান নিশ্চিহ্ন করাই ইউনিয়ন পরিষদের প্রধান কাজ।

উত্তরঃ

উদ্দীপকে ঘটনা-২ এর বিচারক হলেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। তাকে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়।

জেলা প্রশাসকের সঠিক ব্যবস্থাপনাই জেলার সার্বিক উন্নতি নিশ্চিত। করে। কেননা একজন জেলা প্রশাসকের কার্যাবলি ব্যাপক ও বহুমুখী। বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসনসংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারক করা, সরকারি নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনার জন্য সরকারকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করা জেলা প্রশাসনের শাসনসংক্রান্ত কাজ। উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ এ করিমের নামে একটি ফৌজদারি মামলা হয়। জেলা প্রশাসক বিচারক হিসেবে অপরাধের যথার্থতা বিচার করে তাকে দুবছরের কারাদণ্ডে দণ্ডিত করে ১০০০ টাকা জরিমানা করেন। একজন জেলা প্রশাসক তার কর্মক্ষেত্রে একাধারে পরিচালক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রক ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক জেলার প্রধান কালেক্টর হিসেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। তিনি জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। জেলার আওতাধীন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে প্রশাসক তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হন। জেলার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাজার নিয়ন্ত্রণ করা, কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থ, কাপড় ও ঔষধ জেলার জনগণের মধ্যে বিতরণ করা, বিচারসংক্রান্ত কাজ, শান্তিরক্ষামূলক কাজ ও বিবিধ কার্যাবলি পরিচালনা করে থাকে। আর এসব কার্যাবলি একজন জেলা প্রশাসক যখন সফলভাবে সম্পাদন করতে সমর্থ হবেন কেবল তখনই তার প্রশাসনিক এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আশা করা যায়। সর্বোপরি বলা যায়, একজন জেলা প্রশাসক তার কর্মক্ষেত্রে একাধারে বিচারক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রক ও পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।

73
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

পৌরসভা বাংলাদেশের শহরাঞ্চলীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি একক। বাংলাদেশে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ মহানগরগুলোর ১২টি সিটি কর্পোরেশন ছাড়া ৩৩১টি পৌরসভা আছে। বৃহত্তম পৌরসভা হলো বগুড়া।

640
উত্তরঃ

'স্থানীয় প্রশাসন' বলতে সাধারণত স্থানীয় পর্যায়ের তথা বিভাগ, জেলা এবং উপজেলা শাসনব্যবস্থাকে বুঝায়। প্রশাসনের সুবিধার্থে স্থানীয় প্রশাসন ব্যবস্থার সৃষ্টি। এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্নস্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নই এর মুখ্য উদ্দেশ্য।

900
উত্তরঃ

আমাদের দেশে জনাব 'ক'-এর অবস্থান হলো স্থানীয় প্রশাসন কাঠামোর তৃতীয় স্তরে। অর্থাৎ জনাব 'ক' একজন জেলা প্রশাসক।

বাংলাদেশের স্থানীয় প্রশাসনে বিভাগের পরেই জেলার অবস্থান। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। উদ্দীপকে জনাব 'ক'-এর কার্যাবলির সাথে জেলা প্রশাসকের কার্যাবলির সাদৃশ্য বিদ্যমান থাকায় তাকে আমরা জেলা প্রশাসক হিসেবে অভিহিত করতে পারি। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরেই তার স্থান। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসন পরিচালনার জন্য তাঁকে বহুবিধ কার্য সম্পাদন করত হয়। অতএব নিঃসন্দেহে বলা যায়, জনাব 'ক' আমাদের দেশের একজন জেলা প্রশাসক।

550
উত্তরঃ

উদ্দীপকে জনাব 'ক' একজন জেলা প্রশাসক হিসেবে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকেন।

একজন জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের নিকট দায়বদ্ধ থাকেন। জেলা প্রশাসকের কার্যাবলি ব্যাপক। উদ্দীপকে আমরা লক্ষ করি, জেলা প্রশাসক জনাব 'ক' ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে জেলার ভূমিরাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। আবার তিনি জেলার একজন প্রথম শ্রেণির বিচারক হিসেবে ফৌজদারি মামলার নিষ্পত্তি করেন। বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসনসংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারক করা, সরকারি নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনায় সরকারকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা জেলা প্রশাসনের শাসনসংক্রান্ত কাজ। আবার সমন্বয় সাধনসংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। তিনি জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। জেলা প্রশাসক জেলার উন্নয়নের জন্য জেলার গণ্যমান্য লোকদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও সেসবের সমাধানের লক্ষ্যে যোগাযোগ রক্ষা করে চলেন। স্থানীয় শাসনসংক্রান্ত কাজ, সেবামূলক কাজ, শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কাজ, শান্তি রক্ষামূলক কাজসহ একজন জেলা প্রশাসক জেলার প্রধান কর্মকর্তা হিসেবে বহুবিধ দায়-দায়িত্ব পালন করেন। তিনি জেলার প্রকাশনা ও সংবাদপত্র বিভাগের প্রধান নিয়ন্ত্রক। তিনি জনকল্যাণমূলক কাজের জন্য বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আগ্নেয়াস্ত্র, স্পিরিট, বিষ প্রভৃতির লাইসেন্স প্রদানের দায়িত্ব তার ওপরই ন্যস্ত। এছাড়াও জেলা প্রশাসক জেলার প্রতিরোধমূলক বিচারকার্য সম্পন্ন করেন। তিনি জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সার্বিক আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কাজ পরিচালনা, তত্ত্বাবধান ও সমন্বয় করে থাকেন। কাজেই জেলা প্রশাসককে জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক বলা হয়।

534
উত্তরঃ

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তা পরিচালিত হয় এবং ওই জনগণের নিকট তা দায়িত্বশীল থাকে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন।

523
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews