তোমাদের বিদ্যালয়ের কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করে শিক্ষা কার্যক্রমকে আরো আকর্ষণীয় করা যায় সংক্ষিপ্ত বিবরণসহ তার একটি তালিকা তৈরি কর।
আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের যে সকল ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যেতে পারে। তা নিচে উল্লেখ করা হল-
১. স্কুলের দৈনিক উপস্থিতি: ছাত্র-ছাত্রীদের দৈনিক উপস্থিতির হিসাব এবং অন্য সকলের উপস্থিতির হিসাব সরাসরি কম্পিউটারে সংরক্ষণ করা যেতে পারে।
২. পাঠ্যবিষয়ে মাল্টিমিডিয়ার প্রয়োগ: শিক্ষা প্রদানের সময় মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষার ব্যবস্থ করলে শিক্ষর্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করে।
৩. প্রশ্নপত্র ও পরীক্ষার রুটিন কম্পিউটারে প্রস্তুত: পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র কম্পিউটারে কম্পোজ করে তৈরি করলে দেখতে অনেক সুন্দর ও গোছানো মনে হয়।
৪. ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ও প্রোগ্রেস রিপোর্ট প্রস্তুত: ছাত্র- ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট তৈরি ও প্রোগ্রেস রিপোর্ট ছাপানোর কাজ হাতে করলে অনেক সময় লাগে ও কাটা-ছেড়া হয়। কম্পিউটারে হলে সুন্দর ও কাটা-ছেড়া ছাড়া হয় ও দ্রুত করা হয়ে যায়।
৫. স্কুলের সকল আয়-ব্যয়ের হিসাব কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ : স্কুলের সকল আয় ব্যয়ের হিসাব কম্পিউটারে সংরক্ষণ করলে প্রয়োজনের সময় দ্রুত পাওয়া যায়। ভুলভ্রান্তি হলে সহজে সংশোধন করা যায়।

এই অধ্যায় শেষে আমরা-
পাঠ ১ এ কিছু যন্ত্রপাতির ব্যবহার উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা একাধিক দলে বিভক্ত হয়ে নিজেরা আলোচনা করবে ও আরো কিছু ব্যবহার লেখার চেষ্টা করবে।
পাঠ ২ অধ্যয়নের পর শিক্ষার্থীরা দলগত আলোচনায় মানুষের কাজে আসে এমন প্রযুক্তির তালিকা তৈরির চেষ্টা করবে।
পাঠ ২ অধ্যয়নের পর শিক্ষার্থীরা দলগত আলোচনায় মানুষের জন্য ক্ষতিকারক এমন প্রযুক্তির তালিকা তৈরির চেষ্টা করবে।
কম্পিউটার গেম খেলার পক্ষে যুক্তি লিখ।
কম্পিউটার গেম খেলার বিপক্ষে যুক্তি লিখ।
চার-পাঁচজনের দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন নতুন কী যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা কর। দেখা যাক, কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?