Academy

Created: 1 year ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
Ans :

পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা পূর্ব-পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে।

নিরক্ষরেখার মান ০° ধরা হয়। নিরক্ষরেখার অপর নামগুলো হলো- বিষুবরেখা (Equator), ০° অক্ষরেখা, মহাবৃত্ত (Great circle) প্রভৃতি।

1 year ago

ভূগোল ও পরিবেশ

🌏 ভূগোল ও পরিবেশ – নবম-দশম শ্রেণি | এসএসসি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?

তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ভূগোল ও পরিবেশ বইয়ের ‍অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, CQ/MCQ প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, এবং সরকারি PDF ডাউনলোড সুবিধা।


✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
  • CQ (সৃজনশীল) ও MCQ প্রশ্ন–উত্তর
  • বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন
  • লাইভ টেস্ট ও কুইজ – নিজেকে যাচাই করার জন্য
  • ইমেজ ও PDF ডাউনলোড সুবিধা
  • ভিডিও ব্যাখ্যা ও মানচিত্র চর্চা সহ

📘 আলোচিত কিছু অধ্যায়:

  • বাংলাদেশের অবস্থান ও ভৌগোলিক পরিচিতি
  • প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ
  • জলবায়ু ও আবহাওয়া
  • মানচিত্র ও এর উপাদান
  • পরিবেশ দূষণ ও সংরক্ষণ
  • প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 ভূগোল ও পরিবেশ PDF ডাউনলোড করুন
(সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি বই ডাউনলোড বা অনলাইনে পড়া যাবে)


👨‍👩‍👧‍👦 উপকারভোগীরা কারা?

  • শিক্ষার্থীরা: বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে পারফেক্ট সঙ্গী
  • শিক্ষকেরা: ক্লাসে সহজে বোঝানোর জন্য সাজানো কনটেন্ট
  • অভিভাবকরা: ঘরে বসে সন্তানের গাইড হিসেবে ব্যবহারযোগ্য
  • প্রাইভেট টিউটররা: অনুশীলন ও রিভিশনের জন্য কার্যকর টুলস

⚙️ কীভাবে ব্যবহার করবেন?

  1. অধ্যায় নির্বাচন করুন
  2. সহজ ভাষায় ব্যাখ্যা পড়ুন
  3. CQ ও MCQ প্রশ্ন চর্চা করুন
  4. Live Test দিন ও প্রস্তুতি যাচাই করুন
  5. প্রয়োজন হলে PDF বা ইমেজ ডাউনলোড করুন

✨ কেন SATT Academy?

✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনহীন পাঠাভিজ্ঞতা
✔️ NCTB বই অনুযায়ী স্মার্ট ও সাজানো কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ইন্টার‍্যাক্টিভ ভিডিও, মানচিত্রসহ উপস্থাপন
✔️ কমিউনিটি যাচাইকৃত ব্যাখ্যা ও প্রশ্নব্যাংক
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন


🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণি
  • Class 9 10 Geography and Environment PDF
  • SSC Geography CQ MCQ
  • ভূগোল প্রশ্ন উত্তর এসএসসি
  • ভূগোল লাইভ টেস্ট SATT Academy
  • Geography SSC Bangla Version
  • ভূগোল ও পরিবেশ বোর্ড প্রশ্ন সমাধান

🚀 এখনই পড়া শুরু করুন!

আজ থেকেই SATT Academy–তে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট এবং PDF সহ ভূগোল ও পরিবেশ–এর সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করুন।

📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর আধুনিক, সহজ ও নির্ভরযোগ্য শিক্ষার ঠিকানা।

Content added By

Related Question

View More

P' চিহ্নিত গ্রহটি হলো পৃথিবী। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।

জীবকূলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো গ্যাসীয়
উপাদান, উত্তাপ ও পানি। সূর্যের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবন ধারণের প্রয়োজনীয় এ তিনটি উপাদানের যথেষ্ট উপস্থিতি রয়েছে। তাই পৃথিবী জীবের বসবাসের জন্য উপযোগী গ্রহ।

বায়ুমণ্ডল: পৃথিবীর রয়েছে আদর্শ বায়ুমণ্ডল। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ করে এই বায়ুমণ্ডল। কিন্তু অন্যান্য গ্রহে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাসের পরিমাণ এত বেশি যে, কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। তাই পৃথিবী এক্ষেত্রে বসবাসের জন্য আদর্শস্বরূপ।

অনুকূল তাপমাত্রা: সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং এর আবর্তন গতির ফলে নির্দিষ্ট সময় পরপর পৃথিবীতে দিন-রাত্রি সংগঠিত হয়। এ কারণে এখানে উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুকূল তাপমাত্রা রয়েছে।

মাটি ও পানি: বেশিরভাগ গ্রহের উপরিভাগ পাথরে ঢাকা। পৃথিবীর উপরিভাগে মাটি ও পানির সমন্বয় রয়েছে। যা উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্যে অপরিহার্য।

তাই বলা যায়, বায়ুমণ্ডলের প্রয়োজনীয় উপাদান, অনুকূল পরিবেশ, পানির অস্তিত্ব ইত্যাদির সমন্বয় হওয়ায় পৃথিবীই একমাত্র গ্রহ যা উদ্ভিদ ও প্রাণীর বসবাসের জন্য উপযোগী।

চিত্রে 'Q' এবং 'R' চিহ্নিত গ্রহ দুটি যথাক্রমে শনি ও বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। একে গ্রহরাজ বলা হয়। অন্যদিকে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। দুটি গ্রহের কোনটিতেই প্রাণের অস্তিত্ব সম্ভব নয়।

নিচে গ্রহ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

i . সূর্য থেকে শনি এবং বৃহস্পতি গ্রহের দূরত্ব যথাক্রমে ১৪৩ ও ৭৭.৮ কোটি কিলোমিটার।

ii. শনি এবং বৃহস্পতি গ্রহের ব্যাস যথাক্রমে ১,২০,০০০ এবং ১,৪২,৮০০ কিলোমিটার। অর্থাৎ বৃহস্পতি শনি গ্রহ থেকে প্রায় ১.১৮ গুণ বড়।

iii. সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় ২৯.৫ বছরের সমান। অপরদিকে, বৃহস্পতির সময় লাগে ৪,৩৩১ দিন।

iv. শনি গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস রয়েছে। অন্যদিকে, বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি।

v. শনির ভূত্বক বরফে ঢাকা। বৃহস্পতির বায়ুমণ্ডলের তাপমাত্রা উপরিভাগে খুবই কম এবং অভ্যন্তরে অত্যন্ত বেশি।

সুতরাং উপরের বিশ্লেষণ থেকে বলা যায়, বৈশিষ্ট্য ও গঠনগত দিক থেকে গ্রহ দুটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।


5 অধিবর্ষ বলতে কী বোঝায়? (অনুধাবন)

Created: 1 year ago | Updated: 7 months ago
Updated: 7 months ago

পৃথিবীতে ৩৬৫ দিনে এক বছর।

সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। ফলে প্রতিবছর ৬ ঘণ্টা সময় অতিরিক্ত থেকে যায়। এ অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি ৪ বছর পরপর ফেব্রুয়ারি মাসে ২৪ ঘণ্টা বা ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়। ফলে বছরটি হয় ৩৬৬ দিনে। এই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে।

চিত্রে পৃথিবী 'W' অবস্থানে আসে ১২ই জুলাই তারিখে।

পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে ২১শে জুন ২৩.৫° উত্তর অক্ষাংশে
অবস্থান করে। এ সময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। এ সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। সে' কারণে এ সময় উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রা বেশি থাকে। উত্তর গোলার্ধে ২১শে

জুন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। ২১শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়। একে কর্কটসংক্রান্তি (Summer solistice) বলে। ২১শে জুনের পর থেকে সূর্য উত্তর গোলার্ধ থেকে দূরে সরতে থাকে। ফলে দিনের দৈর্ঘ্য কমতে থাকে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে।

সুতরাং 'W' অবস্থান অর্থাৎ ১২ই জুলাই দিন বড় এবং রাত ছোট হলেও তা উত্তর গোলার্ধে ক্রমাগত পরিবর্তিত হবে এবং ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত দিনের দৈর্ঘ্য কমতে থাকবে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...