P' চিহ্নিত গ্রহটি হলো পৃথিবী। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।
জীবকূলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো গ্যাসীয়
উপাদান, উত্তাপ ও পানি। সূর্যের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবন ধারণের প্রয়োজনীয় এ তিনটি উপাদানের যথেষ্ট উপস্থিতি রয়েছে। তাই পৃথিবী জীবের বসবাসের জন্য উপযোগী গ্রহ।
বায়ুমণ্ডল: পৃথিবীর রয়েছে আদর্শ বায়ুমণ্ডল। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ করে এই বায়ুমণ্ডল। কিন্তু অন্যান্য গ্রহে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাসের পরিমাণ এত বেশি যে, কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। তাই পৃথিবী এক্ষেত্রে বসবাসের জন্য আদর্শস্বরূপ।
অনুকূল তাপমাত্রা: সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং এর আবর্তন গতির ফলে নির্দিষ্ট সময় পরপর পৃথিবীতে দিন-রাত্রি সংগঠিত হয়। এ কারণে এখানে উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুকূল তাপমাত্রা রয়েছে।
মাটি ও পানি: বেশিরভাগ গ্রহের উপরিভাগ পাথরে ঢাকা। পৃথিবীর উপরিভাগে মাটি ও পানির সমন্বয় রয়েছে। যা উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্যে অপরিহার্য।
তাই বলা যায়, বায়ুমণ্ডলের প্রয়োজনীয় উপাদান, অনুকূল পরিবেশ, পানির অস্তিত্ব ইত্যাদির সমন্বয় হওয়ায় পৃথিবীই একমাত্র গ্রহ যা উদ্ভিদ ও প্রাণীর বসবাসের জন্য উপযোগী।
আপনি কি খুঁজছেন “ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ভূগোল ও পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, CQ/MCQ প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, এবং সরকারি PDF ডাউনলোড সুবিধা।
🔗 ভূগোল ও পরিবেশ PDF ডাউনলোড করুন
(সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি বই ডাউনলোড বা অনলাইনে পড়া যাবে)
✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনহীন পাঠাভিজ্ঞতা
✔️ NCTB বই অনুযায়ী স্মার্ট ও সাজানো কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ইন্টার্যাক্টিভ ভিডিও, মানচিত্রসহ উপস্থাপন
✔️ কমিউনিটি যাচাইকৃত ব্যাখ্যা ও প্রশ্নব্যাংক
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
আজ থেকেই SATT Academy–তে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট এবং PDF সহ ভূগোল ও পরিবেশ–এর সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করুন।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর আধুনিক, সহজ ও নির্ভরযোগ্য শিক্ষার ঠিকানা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?