পাঁচটি নতুন আউটপুট ডিভাইসের নাম লিখ।

এই অধ্যায় শেষে আমরা-
পাঁচ জনে কম্পিউটারের পাঁচটি দায়িত্ব পালন কর যেন কম্পিউটার দিয়ে একটি গাণিতিক কাজ করা যায়। কে কোন কাজ করবে?
পাঁচটি নতুন ইনপুট ডিভাইসের নাম বল।
প্রসেসর অনেক গরম হয় বলে সেটাকে ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয়। সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে, সেটাকে শুধু ফ্যান দিয়ে ঠান্ডা করা যায় না, সেটাকে কিভাবে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তোমার নিজের একটা সমাধান দাও।
অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো, নাকি বে-আইনিভাবে উইন্ডোজ সফটওয়্যার যোগাড় করে সেটা ব্যবহার করা ভালো, নাকি বিনামূল্যে লিনাক্স সফটওয়্যার ব্যবহার করা ভালো, সেটা নিয়ে তোমার মতামত দাও।
কি কি কাজ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা সম্ভব তার একটি তালিকা তৈরি কর।
তোমরা চারজন করে একটি দল তৈরি কর। একজন ইনপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে একজন আউটপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে। অন্য দুজনের একজন হবে মেমোরি, অন্যজন হবে প্রসেসর। তোমাদের শিক্ষক দুটি সংখ্যা লিখে ইনপুট ডিভাইসকে দেবেন। সে মেমোরিতে সেটি জানাবে। প্রসেসর মেমোরি থেকে সেটি জেনে নিয়ে সংখ্যা দুটো যোগ করে আবার মেমোরিকে বলবে। আউটপুট ডিভাইস মেমোরি থেকে সেটি জেনে নিয়ে শিক্ষককে ফেরত দেবে। বিভিন্ন দল একই সাথে শুরু করে দেখ কারা দ্রুত করতে পারে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?