প্রমাণ কর যে, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে, তা একটি বৰ্গ।
(সংক্ষিপ্ত প্রশ্ন)সাধারণ নির্বচন: প্রমাণ করতে হবে
যে, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে 'সমকোণে সমদ্বিখণ্ডিত করলে, তা' একটি বর্গ।
বিশেষ নির্বচন: মনে করি, PQRS চতুর্ভুজের PR ও QS কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ PR = QS এবং PO = OR, QO = OS ও QOR= POQ= POS= SOR = 90 ০প্রমাণ করতে হবে যে, PQRS একটি বর্গ।
(১) ΔPOQ এবং ΔROQ-এ, OP = OR
OQ সাধারণ বাহু
এবং ∠POQ = ∠ROQ (প্রত্যেকে 90°)
∴ ΔPOQ ≅ ΔROQ [ত্রিভুজের বাহু-কোণ-বাহু উপপাদ্য]
∴ PQ = QR
অনুরূপভাবে, প্রমাণ করা যায় যে, PS = SR এবং SR = QR.
(২) PQRS চতুর্ভুজে:
PQ = QR = SR = PS
যেহেতু, PR = QS এবং OP = OR, OQ = OS
∴ OQ = OR
∴ ∠ORQ = ∠OQR = 45° [∵ ∠QOR = 90°]
অনুরূপভাবে, ∠OQP = ∠OPQ = 45°
∴ ∠PQR = ∠OQP + ∠OQR = 45° + 45° = 90°
∴ ∠PQR = 90°
পূর্ববর্তী শ্রেণিতে ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা ত্রিভুজ অঙ্কন করতে যেয়ে দেখেছি যে, একটি সুনির্দিষ্ট ত্রিভুজ আঁকতে তিনটি পরিমাপের প্রয়োজন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে একটি চতুর্ভুজ আঁকতে চারটি পরিমাপ যথেষ্ট কি না। বর্তমান অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করা হবে। তাছাড়া বিভিন্ন প্রকার চতুর্ভুজ যেমন সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস এর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এ অধ্যায়ে বিভিন্ন প্রকার চতুর্ভুজের এ সকল বৈশিষ্ট্য ও চতুর্ভুজ অঙ্কন বিষয়ে আলোচনা থাকবে।
অধ্যায় শেষে শিক্ষার্থীরা-
➤ চতুর্ভুজের ধর্মাবলি যাচাই ও যুক্তিমূলক প্রমাণ করতে পারবে।
➤ প্রদত্ত উপাত্ত হতে চতুর্ভুজ আঁকতে পারবে।
➤ ত্রিভুজ সূত্রের সাহায্যে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে।
➤ আয়তাকার ঘনবস্তুর চিত্র আঁকতে পারবে।
➤ আয়তাকার ঘনবস্তু ও ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে।
চিত্রে, ∆ABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন BO=OD হয়। প্রমাণ কর যে, ABCD একটি সামান্তরিক।
(সংক্ষিপ্ত প্রশ্ন)প্রমাণ কর যে, সামান্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
(সংক্ষিপ্ত প্রশ্ন)প্রমাণ কর যে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে, তা একটি সামান্তরিক।
(সংক্ষিপ্ত প্রশ্ন)প্রমাণ কর যে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, তা একটি আয়ত।
(সংক্ষিপ্ত প্রশ্ন)প্রমাণ কর যে, আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুসমূহের যোগে যে চতুর্ভুজ হয়, তা একটি রম্বস.।
(সংক্ষিপ্ত প্রশ্ন)প্রমাণ কর যে, সামান্তরিকের যেকোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখন্ডক পরস্পর সমান্তরাল।
(সংক্ষিপ্ত প্রশ্ন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?