'ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে'- সবুজের আগুন বলতে কবি কী বুঝিয়েছেন তা বর্ণনা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

ফাগুন মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজায়। এই সবুজের সমারোহকেই 'সবুজের আগুন' বলা হয়েছে।

বসন্ত ঋতুর প্রথম মাস ফাগুন বা ফাল্গুন। এ মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজিয়ে ওঠে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফোটে অসংখ্য লাল, ফুল। 'সবুজের আগুন' বলতে কবি বসন্ত প্রকৃতিতে সবুজের সমারোহকেই বুঝিয়েছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
397

ফাগুন মাস
হুমায়ুন আজাদ

ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস।
হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে
সবুজ পাতা আবার ওঠে বেড়ে।
সকল দিকে বনের বিশাল গাল
ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল।
বাংলাদেশের মাঠে বনের তলে
ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।

ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস
হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস
ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে
কান্নারা সব ডুকরে ওঠে মনে।
ফাগুন মাসে মায়ের চোখে জল
ঘাসের ওপর কাঁপে যে টলমল।
ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে
হারানো ভাই দুই বাহুতে বেঁধে।

ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে
ফাগুন মাসে দস্যু আসে রথে।
ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে
ফাগুন তার আগুন দেয় জ্বেলে।
বাংলাদেশের শহর গ্রামে চরে
ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে।
ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে
বুকের ভেতর শহিদ মিনার ওঠে।

সেই যে কবে কয়েকজন খোকা
ফুল ফোটালো-রক্ত থোকা থোকা-
গাছের ডালে পথের বুকে ঘরে
ফাগুন মাসে তাদেরই মনে পড়ে।
সেই যে কবে-তিরিশ বছর হলো-
ফাগুন মাসের দু-চোখ ছলোছলো।
বুকের ভেতর ফাগুন পোষে ভয়-
তার খোকাদের আবার কী যে হয়!

Related Question

View All
উত্তরঃ

আমার পঠিত 'ফাগুন মাস' কবিতার প্রথম চরণে ফাগুনকে ভীষণ দস্যি মাস বলা হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
527
উত্তরঃ

ফাগুন মাস ভাষাশহিদদের স্মৃতিবিজড়িত বলে এ মাসে দুঃখী গোলাপ ফোটে।

'ফাগুন মাস' কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। এ মাসে আমরা ভাষাশহিদদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। তাঁদের আত্মদানে একই সঙ্গে আমরা দুঃখী ও সাহসী হয়ে উঠি। আমাদের প্রত্যেকের ভেতরেই গোলাপ ফুলের মতো একেকটা শহিদ মিনার জেগে ওঠে। এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি বলেছেন 'ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে।'

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
594
উত্তরঃ

চিত্রকর্মটিতে আমার পঠিত 'ফাগুন মাস' কবিতার বিষয়গত মিল রয়েছে। এখানে ভাষা আন্দোলন ও ভাষার জন্য আত্মত্যাগের অনুভূতি প্রকাশ পেয়েছে।

একুশের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে এক গভীর তাৎপর্যময় ঘটনা। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির প্রিয় মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়।

উদ্দীপকের চিত্রটি আমাদের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। এ চিত্রে মাতৃভাষার বর্ণমালা দেখতে পাই যা বাঙালির শ্রেষ্ঠ অহংকার। 'ফাগুন মাস' কবিতায় কবি ফাগুন মাস কেন আমাদের হৃদয়ে চির অম্লান তার বর্ণনা দিয়েছেন। ফাগুন মাসের ৮ তারিখ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন সংঘটিত হয় এবং অনেকে প্রাণ দেন। মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ তা কবিতার শেষ কয়টি চরণে' উপস্থাপন করা হয়েছে। এসব দিক বিবেচনায় উদ্দীপকের চিত্রটি ও পঠিত 'ফাগুন মাস' কবিতা ভাষা আন্দোলন ও আত্মত্যাগের দিকের সঙ্গে অভিন্ন হয়ে উঠেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
229
উত্তরঃ

"চিত্রকর্মটি 'ফাগুন মাস' কবিতার ভাবকে ধারণ করেছে।"-মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত হয়েছে।

বীর বাঙালি জাতি তাদের প্রিয় মাতৃভাষার শত্রুদের প্রচণ্ড সাহস নিয়ে রুখে দিয়েছিল। এদেশের সাহসী সন্তানেরা যেভাবে সংগ্রাম করেছিল সেটা অতুলনীয়। তাঁদের আত্মত্যাগ ও সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি বিভিন্ন সংগ্রামে বিজয়ী হয়।

'ফাগুন মাস' কবিতায় বলা হয়েছে বাংলা মায়ের সাহসী সন্তানরা জীবনকে তুচ্ছজ্ঞান করে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। যার জন্য আমরা আজ বাংলায় কথা বলতে পারছি। দেশ ও দেশের মানুষের প্রতি অসীম ভালোবাসার কারণেই তাঁরা এ রকম আত্মত্যাগ করতে পেরেছিলেন। উদ্দীপকের চিত্রকর্মটি দেখে ভাষা আন্দোলন সম্পর্কে শিশুরা জানতে আগ্রহী হবে এবং ভাষা আন্দোলনের ইতিহাস শুনলে তাদের মধ্যেও আত্মত্যাগের মতো মহৎ অনুভূতি জাগ্রত হবে।

উদ্দীপকের চিত্রকর্মটি ভাষার জন্য আত্মত্যাগের বিজয়গাথা এবং বাঙালি জাতির অহংকারের প্রতীক। এভাবেই উদ্দীপকের চিত্রকর্মটি 'ফাগুন মাস' কবিতার ভাবকে ধারণ

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
143
উত্তরঃ

'ফাগুন মাস' কবিতার রচয়িতা হুমায়ুন আজাদ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
308
উত্তরঃ

উদ্দীপকের দৃশ্যপটটি 'ফাগুন মাস' কবিতার প্রথম অংশের সাথে সাদৃশ্যপূর্ণ।

বাংলাদেশ ছয় ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে প্রকৃতি বিভিন্ন রূপে সেজে ওঠে। প্রকৃতির এই রূপ প্রত্যক্ষ করেই অনেক সময় কোন ঋতু বিরাজমান তা উপলব্ধি করা যায়।

উদ্দীপকে শাওন ও তার বন্ধুরা বসন্ত ঋতুর রূপ প্রত্যক্ষ করে। চারদিকে গাছের ডালপালায় সবুজ পাতা, মুকুলের গন্ধ, মৌমাছির গুঞ্জন, পত্রপল্লবের আড়ালে কোকিলের মায়াবী কণ্ঠ ইত্যাদি প্রত্যক্ষ করেই তারা বুঝতে পারে যে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে। 'ফাগুন মাস' কবিতায় একই রকমভাবে বসন্তের আগমনী বার্তা প্রকৃতির মাধ্যমে উপস্থাপিত হয়েছে। বনবনানীর সবুজ বিস্তারকে কবি সবুজ আগুন বলে কল্পনা করেছেন। প্রকৃতিগত দিক দিয়ে উদ্দীপকের দৃশ্যপটটি 'ফাগুন মাস' কবিতার প্রথম অংশের প্রকৃতির বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
198
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews