Academy

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজিদ প্রায়ই পেটের অসুখ ও চর্মরোগে ভোগে। গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এলে দাদা সাজিদকে তাঁর বাগানের একটি গাছের পাতা এবং বাকলের রস খাওয়ান ও শরীরে লাগিয়ে দেন। এতে সে সুস্থ হয়ে ওঠে। এ ছাড়া দাদা সাজিদকে তাঁর বাড়ির বিশেষ একটি ফলের বাগানও ঘুরিয়ে দেখান। সাজিদকে তাঁর দাদা আকারে সর্বাপেক্ষা বড় ও বিশেষ গুণসম্পন্ন ঐ ফলটি সম্পর্কে ধারণা দেন।

বাঁশকে নির্মাণ সামগ্রী বলার কারণ ব্যাখ্যা করো। (অনুধাবন)

Created: 6 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago
Ans :

গরিবের কুটির থেকে শুরু করে বড় বড় অট্টালিকা তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। গ্রামীণ কুটির শিল্পে, কৃষি উপকরণ এবং কাগজ ও রেয়ন তৈরির কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয়। এছাড়াও খাল পারাপারের সাঁকো তৈরিতেও বাঁশ ব্যবহার করা হয়। এসব কারণে বাঁশকে নির্মাণ সামগ্রী বলা হয়।

6 months ago

কৃষিশিক্ষা

🌾 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নির্ভুল উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • লাইভ কুইজ ও টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ
  • PDF/ছবি ডাউনলোড সুবিধা
  • ভিডিও ও ইমেজের মাধ্যমে ভিজ্যুয়াল শিক্ষণ
  • কমিউনিটি-সম্পাদিত কনটেন্ট ও মতামত বিনিময়

📥 NCTB অনুমোদিত বইয়ের PDF ডাউনলোড:

🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)

(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)


👨‍👩‍👧‍👦 এর উপকারিতা:

  • শিক্ষার্থীদের জন্য: কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা বাড়ানোর সহজ মাধ্যম
  • শিক্ষকদের জন্য: ক্লাসে পাঠদান ও কার্যকর নির্দেশনা প্রদানের সহায়ক
  • অভিভাবকদের জন্য: সন্তানদের কৃষি শিক্ষায় গাইড হিসেবে ব্যবহারের সুযোগ
  • টিউটর/প্রাইভেট শিক্ষকদের জন্য: প্রশ্ন ও রিভিউ উপকরণ দ্রুত সংগ্রহের সুবিধা

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করুন
  2. সহজ ভাষায় ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
  3. প্রয়োজন হলে PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন
  5. নিজের মতামত ও ব্যাখ্যা যোগ করে কমিউনিটিতে অংশ নিন

✨ কেন SATT Academy থেকে পড়বেন?

  • 📚 NCTB অনুমোদিত ২০২৫ সালের বই অনুযায়ী সাজানো
  • 🎯 সহজ ও কার্যকর ব্যাখ্যা
  • 📱 মোবাইল-সহ বিভিন্ন ডিভাইসে সহজে পড়ার উপযোগী
  • 🆓 মূল কনটেন্ট ফ্রি, বিশেষ ফিচারে সামান্য ফি
  • 🤝 কমিউনিটি-ভিত্তিক শিক্ষণ ও সহযোগিতা

🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • সপ্তম শ্রেণি কৃষিশিক্ষা
  • Class 7 Agriculture Education PDF
  • NCTB Class 7 Agriculture Education
  • SATT Academy class 7 agriculture study
  • কৃষিশিক্ষা প্রশ্ন উত্তর
  • Class 7 agriculture live test

🚀 এখনই শুরু করুন!

SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।

🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।

Content added || updated By

Related Question

View More

মেহগনি গাছের একটি প্রজাতি হলো Swietenia macrophylla

সাজিদের দাদার বাগানের বিশেষ গুণসম্পন্ন ফলটির নাম কাঁঠাল।
কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার উপযোগী উদ্ভিদ। পাকা কাঁঠালের কোয়া খুবই মিষ্টি। এতে রয়েছে শর্করা ও ভিটামিন। এছাড়াও কাঁঠালে রয়েছে ক্যালসিয়াম, যা হাঁড় ও দাঁতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কাঁচা কাঁঠাল এবং কাঁঠালের বীজ সবজি হিসেবে খাওয়া হয়। কাঁঠাল কাঠ খুবই উন্নত মানের, টেকসই ও ভালো পলিশ নেয়। তাই বাসগৃহের জানালা, দরজা ও আসবাব তৈরিতে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ, অর্থনৈতিক এবং পুষ্টিগত দিক দিয়ে এ ফলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব বলা যায় যে, উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে ফলটি বিশেষ গুণসম্পন্ন।

গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব কৃষিতে সাজিদের ব্যবহৃত গাছটি হলো নিম।
নিম গাছের ব্যবহার অনেকভাবে হয়ে থাকে। চর্মরোগে এর পাতার রস ও তেল ব্যবহারে উপকার পাওয়া যায়। নিম পাতার রস কৃমির উপদ্রব কমায়। নিমের ডাল দাঁতের মাজন, নিমের খৈল জীবাণুনাশক এবং নিম গাছের বাকল বাতজ্বর, দাদ, বিখাউজ, একজিমা, দাঁতের রক্ত ও পুঁজ পড়া, ডায়রিয়া, জণ্ডিস ইত্যাদি রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের বাকলের রস দাঁতের মাড়ি শক্ত করে। এছাড়া নিম পাতার নির্যাস শস্যের কীটনাশক হিসেবে ভালো কাজ করে, যা গ্রামীণ কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব কৃষিতে নিম গাছ - অত্যন্ত উপযোগী।

4 পত্রঝরা উদ্ভিদ কাকে বলে? (জ্ঞানমূলক)

Created: 6 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

শীতকালে যে সকল উদ্ভিদের পাতা ঝরে যায় তাদের পত্রঝরা উদ্ভিদ (যেমন- মেহগনি) বলে।

কাঁঠাল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। পানি জমে থাকে এমন জায়গায় কাঁঠাল গাছ রোপণ করলে তা মারা যায়। তাই বন্যামুক্ত উঁচু স্থানে কাঁঠাল গাছ রোপণ করতে হয়।

কৃত্রিমভাবে বাঁশের বংশবিস্তারে উপরে প্রদর্শিত চিত্রের 'ক' পদ্ধতিটি অর্থাৎ প্রাকমূল কঞ্চি কলম পদ্ধতি ব্যবহার করা হয়।
ফাল্গুন থেকে আশ্বিন মাস পর্যন্ত সময়ে এক বছরের কম বয়সী বাঁশ থেকে শিকড় ও মোথাসহ কঞ্চি কলম করাত দিয়ে কেটে নিতে হবে। এরপর সংগ্রহ করা কলম দেড় হাত লম্বা করে কেটে বালি দিয়ে প্রস্তুতকৃত অস্থায়ী বেডে ৭-১০ সেমি গভীরে খাড়া করে বসাতে হবে। সতেজ চারা তৈরির জন্য নিয়মিত ২-৩ বার পানি দিতে হবে। তারপর পলিব্যাগে ৩: ১ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণে চারা স্থানান্তর করতে হবে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...