বিজ্ঞাপন বলতে কী বোঝায়? (অনুধাবন)

Updated: 10 months ago
উত্তরঃ

যে পদ্ধতির মাধ্যমে পণ্য বা সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে।
বিজ্ঞাপন হচ্ছে পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে উৎপাদক বা বিপণনকারী কর্তৃক গৃহীত একটি বিশেষ কৌশল; যেখানে অর্থ ব্যয় করে নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাসাধারণকে অবহিত এবং ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। সাধারণভাবে দেখা যায়, ক্রেতারা কোনো পণ্য সম্পর্কে ধারণা না নিয়ে বা আগে থেকে না বুঝে-শুনে পণ্য ক্রয় করে না। এজন্য পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা সাধারণকে অবহিত করতে বিজ্ঞাপনের প্রয়োজন হয়। বিজ্ঞাপনে বিভিন্ন মাধ্যম ব্যবহৃত হয়। যেমন- দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, ম্যাগাজিন, রেডিও-টেলিভিশন, পোস্টার, নিয়ন আলো, সাইন বোর্ড ইত্যাদি।

2.2k

Related Question

View All
উত্তরঃ

কভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যকে বিপণন কার্যাবলি বলে।

249
উত্তরঃ

"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

590
উত্তরঃ

মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই গুণাগুণ বা বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যকে পৃথক পৃথক শ্রেণিতে ভাগ করা হয়।

উদ্দীপকে মি. জমির ২০ বিঘা জমিতে উৎপাদিত বাঁধাকপি ঢাকার কাওরান বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন আকারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করেন। পণ্যকে এরূপ আলাদা আলাদা ভাগ করে বিক্রয় করা বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্গত। তাই বলা যায়, মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন

201
উত্তরঃ

উদ্দীপকে শপিং সেন্টারের জন্য মি. জমিরের গৃহীত মোড়কীকরণের পদক্ষেপটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে মোড়কীকরণ বলে। সঠিক মোড়কীকরণের ফলে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে এবং ক্রয়-বিক্রয় কাজ সহজ হয়।
উদ্দীপকের মি. জমির নিজস্ব জমিতে বাঁধাকপি উৎপাদন করে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন অভিজাত এলাকার শপিং সেন্টারগুলোতেও বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি কাওরান বাজারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করলেও শপিং সেন্টারগুলোতে মোটা কাগজের আবরণে আবদ্ধ করে বিক্রয় করেন। অর্থাৎ শপিং সেন্টারে বিক্রয়ের সময় বাঁধাকপিকে তিনি মোড়কীকরণের ব্যবস্থা করেন। এতে বাঁধাকপির মান যেমন অটুট থাকে তেমনি এর অধিক মূল্যও পেয়ে থাকেন। এভাবে বিক্রির ফলে মি. জমির সহজেই ব্যবসায়িক সাফল্য ও সুখ্যাতি অর্জন করেন।
সুতরাং বলা যায়, মি. জমির কর্তৃক শপিং সেন্টারের জন্য গৃহীত সিদ্ধান্তটি তার ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক হয়েছে

225
উত্তরঃ

নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা অর্জনের জন্য ক্রেতা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে ঐ পণ্যের মূল্য বলে।

242
উত্তরঃ

বিপণন মিশ্রণ হলো কতকগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উপাদানের সমষ্টি; যথা: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তা এবং তাদের প্রয়োজনকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তারা আছে বলেই বিপণন কার্যের প্রয়োজনীয়তা রয়েছে। ভোক্তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন ও বিপণন করা হয়ে থাকে। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। চিত্রে বিষয়টি উপস্থাপন করা হ

429
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews