বৃক্ষমেলা
(অনুচ্ছেদ রচনা)
বৃক্ষমেলা
(অনুচ্ছেদ রচনা)বৃক্ষমেলা
বৃক্ষমেলা হলো এমন একটি মেলা যেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং চারাগাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকে। বৃক্ষমেলার মূল উদ্দেশ্য হলো মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় সচেতন করে তোলা। একটি দেশের স্বাভাবিকভাবে প্রায় ৪০ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সেখানে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে সেই পরিমাণে বনভূমি নেই। তাই বৃক্ষরোপণকে উৎসাহিত করতে প্রতি বছর আমাদের দেশে বৃক্ষমেলা আয়োজন হয়ে থাকে। বর্ষাকালে এই মেলার আয়োজন করা হয়, কারণ বর্ষাকাল গাছ লাগানোর পক্ষে অনুকূল সময়। বর্ষার সময়ের মাটির আর্দ্রতা চারাগাছের বৃদ্ধি এবং স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করে। বিভিন্ন শহর ও গ্রামে স্থানীয় প্রশাসন, পরিবেশ সুরক্ষা সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠান সম্মিলিত হয়ে বৃক্ষমেলার আয়োজন করে থাকে। বৃক্ষমেলায় পাওয়া বিভিন্ন প্রকার গাছের মধ্যে রয়েছে ফলদ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধক গাছ। ফলদ গাছের মধ্যে পাওয়া যায় আম, কাঁঠাল, লিচু, নারিকেল, কলা, জাম্বুরা, আতা প্রভৃতি গাছ। বনজ গাছের মধ্যে রয়েছে মেহগনি, সেগুন, গামারি, শিশু ইত্যাদি, যা কাঠের জন্য বিখ্যাত এবং বনায়নের জন্য উপযুক্ত। ঔষধি গাছের মধ্যে তুলসী, নিম, অশ্বগন্ধা, ঘৃতকুমারী প্রভৃতি গাছ। এছাড়া, শোভাবর্ধনকারী গাছের মধ্যে রজনিগন্ধা, গাঁদা, বাগানবিলাস, কামিনী, ভালিয়া, গোলাপ, দোলনচাঁপাসহ বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায়, যা আমাদের চারপাশের পরিবেশকে নান্দনিক করে তোলে। প্রতি বছর ৫ জুন বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছ নিয়ে আসেন বিভিন্ন নার্সারির মালিকেরা। প্রায় এক মাসব্যাপী এই মেলা চলে। বৃক্ষমেলা শুধু বৃক্ষ কেনাবেচারই জায়গা নয় বরং সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষের প্রতি আমাদের ভালোবাসার বীজ রোপণেরও একটি উপযুক্ত স্থান।
✍️ বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি | NCTB অনুমোদিত ২০২৫
বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।
✅ এখানে যা থাকছে:
- প্রতিটি অধ্যায়ের সহজ ভাষায় সংজ্ঞা, উদাহরণ ও ব্যাখ্যা
- বর্ণ, শব্দ, বাক্য, পদ, কারক, বিভক্তি, ক্রিয়া, সন্ধি, সমাস ইত্যাদি বিষয়ের পরিষ্কার ধারণা
- সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন–উত্তর
- লাইভ টেস্ট ও কুইজ – নিজেকে যাচাই করার সুযোগ
- ভিডিও লেকচার ও অডিও পাঠ – ব্যাকরণে দক্ষতা বাড়াতে সাহায্য করে
- কমিউনিটি ফিচার – শিক্ষার্থীরা নিজের মতো ব্যাখ্যা ও প্রশ্ন যোগ করতে পারবে
📥 NCTB PDF ডাউনলোড লিংক (২০২৫):
🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)
👨🏫 এই কনটেন্ট কার জন্য উপকারী?
- শিক্ষার্থীদের জন্য: ঘরে বসেই সহজভাবে ব্যাকরণ শেখার সুযোগ
- শিক্ষকদের জন্য: ক্লাসে শেখানোর জন্য সাজানো উপকরণ
- অভিভাবকদের জন্য: সন্তানকে গাইড করার উপযোগী রিসোর্স
- প্রাইভেট টিউটরদের জন্য: টপিক ভিত্তিক সাজানো কনটেন্ট প্রস্তুত
⚙️ কীভাবে ব্যবহার করবেন?
- “বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি” সিলেক্ট করুন
- অধ্যায় নির্বাচন করে ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
- প্রয়োজন হলে বুকমার্ক করুন বা PDF ডাউনলোড করুন
- লাইভ কুইজে অংশগ্রহণ করে প্রস্তুতি যাচাই করুন
- আপনার মতামত বা ব্যাখ্যাও কমেন্টে শেয়ার করুন
✨ কেন SATT Academy?
- ✅ বাংলা ব্যাকরণ শেখা এখন সহজ
- ✅ ১০০% সিলেবাস কাভারেজ – NCTB ২০২৫ অনুসারে
- ✅ ইন্টার্যাক্টিভ ফিচার: ভিডিও, কুইজ, নোটস
- ✅ কমিউনিটি-সম্পাদিত কনটেন্ট
- ✅ ফ্রি + প্রিমিয়াম সুবিধা, মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:
- বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণি PDF
- Bangla Grammar and Nirmiti Class 6
- বাংলা ব্যাকরণ ও নির্মিতি প্রশ্ন উত্তর
- NCTB Class 6 Grammar 2025
- SATT Academy Bangla Grammar Class 6
🚀 আজই শুরু হোক ব্যাকরণ শেখার যাত্রা
SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।
🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!