Academy

সাকি ফুডপাণ্ডায় চাকরি করে। গ্রাহকের খাবার অর্ডার পেলেই দ্রুততার সাথে পুরান বাইসাইকেল চালিয়ে গ্রাহকের দ্বারে পৌঁছে যায়। বিচিত্র খাবার, বিচিত্র স্বাদের বাহারে তার থলে ভর্তি থাকে। কোনো গ্রাহক তাকে কখনও সে খাবার খেতে বলে না। মাঝে মধ্যে তার ইচ্ছে হয় নিজের কিশোর সন্তানের জন্য, স্ত্রীর জন্য খাবার নিয়ে গিয়ে একসাথে খাবে। কিন্তু সে যে টাকা বেতন পায় তাতে সে খাবারের স্বাদ তার নেয়া হয় না। একদিন তার কিশোর সন্তান বলে, "আব্বু তুমি মালিকের কাছে বেশি বেতন চাও। বলবে-আমাদের খেতে ইচ্ছে করে না?" 

'বোঝাই জাহাজ' বলতে কী বোঝানো হয়েছে? (অনুধাবন)

Created: 11 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
Ans :

'বোঝাই জাহাজ' বলতে বোঝানো হয়েছে—রানারের জীবনের দুঃখ-কষ্ট, দায়িত্ব ও সীমাহীন ভার। যেমন একটি জাহাজ অতিরিক্ত পণ্য বহনের কারণে ভারী হয়ে যায়, তেমনি রানারও সংসারের দায়-দায়িত্ব, নিজের ইচ্ছা অপূর্ণতা ও বঞ্চনার ভারে নুয়ে থাকে। এই উপমার মাধ্যমে তার জীবনের কঠোর বাস্তবতা ও বোঝা বহনের অবস্থা প্রতিফলিত হয়েছে।

অর্থাৎ, 'বোঝাই জাহাজ' হলো—রানারের শ্রমজীবনের প্রতীক

10 months ago

রানার

রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘণ্টা বাজছে রাতে

রানার চলেছে খবরের বোঝা হাতে,

রানার চলেছে, রানার!

রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।

দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার -

কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।

রানার ! রানার !

জানা-অজানার

বোঝা আজ তার কাঁধে,

বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;

রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,

আরো জোরে, আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়।

তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,

আরো পথ, আরো পথ – বুঝি হয় লাল ও পূর্ব কোণ ।

অবাক রাতের তারারা, আকাশে মিটমিট করে চায়;

কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়!

কত গ্রাম কত পথ যায় সরে সরে -

শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;

হাতে লণ্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো

মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।

এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,

পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে'।

ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে

জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে ।

অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,

ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে ।

রানার! রানার!

এ বোঝা টানার দিন কবে শেষ হবে?

রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?

ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,

পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,

রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,

দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে ।

কত চিঠি লেখে লোকে-

কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।

এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,

এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,

এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,

এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে।

দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি,-

এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি-

রানার! রানার! কী হবে এ বোঝা বয়ে?

কী হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?

রানার! রানার! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল

আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল?

রানার! গ্রামের রানার!

সময় হয়েছে নতুন খবর আনার;

শপথের চিঠি নিয়ে চলো আজ
              ভীরুতা পিছনে ফেলে -

পৌঁছে দাও এ নতুন খবর,

              অগ্রগতির ‘মেলে’,

দেখা দেবে বুঝি প্রভাত এখুনি-

             নেই, দেরি নেই আর,

ছুটে চলো, ছুটে চলো, আরো বেগে

                  দুর্দম, হে রানার ॥

Content added || updated By

Related Question

View More

1 রানার কী কাজ নিয়েছে?

Created: 2 years ago | Updated: 7 months ago
Updated: 7 months ago

2 রানার সূর্য ওঠাকে ভয় পায় কেন?

Created: 2 years ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans

5 রানারের কাজ কী?

Created: 2 years ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...