নবুয়তপ্রাপ্তির পর মুহাম্মদ (স.) প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দেন। প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলে তাঁর ও. তাঁর সঙ্গীদের ওপর চলে নানারকম অত্যাচার-নির্যাতন। মক্কার কাফিরদের সীমাহীন অত্যাচার এবং তায়িফবাসীদের দুর্ব্যবহারে মহানবি (স.) যখন দারুণ মর্মাহত ও ব্যথিত তখন আল্লাহ তাঁকে মিরাজের সম্মান দান করেন। ৬২২ খ্রিষ্টাব্দে তিনি আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন।
মক্কার কাফিরদের সীমাহীন অত্যাচারে এবং তায়িফবাসীদের দুর্ব্যবহারে মহানবি (স.) যখন নিদারুণ মর্মাহত-ব্যথিত তখন আল্লাহ তাঁকে মিরাজের সম্মান দান করেন। মিরাজে গমনকালে মহানবি (স.)-কে 'বুরাক' ও 'রফরফ' নামক দুটি দ্রুতগামী বাহন বহন করে। বায়তুল মুকাদ্দাসে তিনি পূর্ববর্তী নবিগণের সাক্ষাৎ লাভ করেন এবং তাদের ইমাম হয়ে দুই রাকাআত সালাত আদায় করেন। সেখান থেকে সাত আসমান অতিক্রম করে তিনি আল্লাহর দীদার বা সাক্ষাৎ লাভকরেন এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশপ্রাপ্ত হন। তাই মিরাজ মহানবি (স.)-এর জীবনের সর্বাধিক তাৎপর্যপূর্ণ ঘটনা। এ ঘটনায় তিনি নতুন কর্মপ্রেরণায় উজ্জীবিত হন। তাই মহানবি (স.)-এর জীবনে মিরাজের গুরুত্ব অত্যধিক।
মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহর আদেশ-নিষেধ অনুসরণ করলেই মানুষ সেরা হতে পারে। যে জীবন অনুসরণ ও অনুকরণ করলে মানুষের জীবন সুন্দর ও সফল হয়, তাকে আদর্শ জীবন বলে। আল্লাহ তায়ালা যুগে যুগে যেসব নবি ও রাসুল প্রেরণ করেছেন, তাঁদের জীবনই আমাদের জন্য আদর্শ। এমনিভাবে যেসব মনীষী, নবি ও রাসুলগণের পথ অনুসরণ করেছেন তাঁরাও আদর্শ মানুষ। তাঁদের জীবনের ভালো দিকগুলো আমাদের আদর্শ।
এ অধ্যায় শেষে আমরা -
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?