মূলধন বাজেটিং হলো স্থায়ী সম্পত্তিতে দীর্ঘমেয়াদে মূলধন বিনিয়োগ করা।
মূলধন বাজেটিং এর মাধ্যমে সঠিক প্রকল্প নির্বাচন করে বিনিয়োগ করা হয়। মূলধন বাজেটিং সঠিক প্রকল্প গ্রহণে সহায়তা করে। বিভিন্ন
প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য মূলধন বাজেটিং প্রয়োজন। তাই মূলধন বাজেটিং এর সাথে বিনিয়োগের সম্পর্ক ওতোপ্রোতভাবে জড়িত।
উদ্দীপকে মিসেস হেলেনের ব্যবসায়ের আর্থিক সংকটের কারণ মূলধন রেশনিং না করা।
মূলধন রেশনিং হচ্ছে বাছাইকৃত প্রকল্পগুলোতে সঠিকভাবে মূলধনের পরিমাণ বরাদ্দ করে দেওয়া। সঠিকভাবে মূলধন বরাদ্দ করা হলে তারল্য সংকটে পড়তে হয় না।
উদ্দীপকে মিসেস হেলেন একই সাথে কয়েকপদের আচার বাজারজাতকরণ করেন। যার জন্য তাকে অনেক মূলধন একসাথে ব্যয় করতে হয়। ফলে তারল্য সংকট সৃষ্টি হয়। সুতরাং বলা যায় যে, মিসেস হেলেনের তারল্য সংকটের কারণ হলো মূলধন রেশনিং না করে বিনিয়োগ করা।
উদ্দীপকে মিসেস পারভীনের ব্যবসায়ে আর্থিক সংকট দেখা যায় না। কারণ তিনি সঠিকভাবে মূলধন বাজেটিং ও রেশনিং করেছেন। মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য প্রকল্প নির্বাচন করার প্রক্রিয়া। মূলধন বাজেটিং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মধ্যে সঠিক প্রকল্প বাছাই করা যায়। অপরদিকে, মূলধন রেশনিং মূলধন নিয়ন্ত্রণ করে প্রকল্পের মাঝে সঠিকভাবে মূলধন বরাদ্দ করতে সহায়তা করে।
উদ্দীপকের মিসেস পারভীন সারাবছর ধরে আচার ও জেলি বাজারজাতকরণ করেন। তিনি এখানে মূলধন বাজেটিং এর মাধ্যমে সঠিক প্রকল্প গ্রহণ করেন ও মূলধন রেশনিং এর মাধ্যমে সঠিকভাবে মূলধন বরাদ্দ করেন।
সুতরাং বলা যায়, মিসেস পারভীনের মূলধন বাজেটিং ও রেশনিং-এর ফলে আর্থিক সংকট দেখা যায়নি।
Related Question
View Allপরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হয়।
যে পদ্ধতির মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসবে তা জানা যায় তাকে পে-ব্যাক সময় পদ্ধতি বলে।
পে-ব্যাক সময় পদ্ধতি বিনিয়োগ সিদ্ধান্ত বা প্রকল্প মূল্যায়নের একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি। এ পদ্ধতি অনুসারে যে প্রকল্পের পে-ব্যাক সময় যত কম সে প্রকল্পটি তত গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। পে-ব্যাক সময় পদ্ধতিতে মুনাফার পরিবর্তে নগদ প্রবাহ বিবেচনা করা হয়।
উদ্দীপকের প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় :
করপরবর্তী নিট মুনাফা নির্ণয়
বিবরণ | টাকার পরিমাণ | |||
১ম বছর | ২য় বছর | ৩য় বছর | ৪র্থ বছর | |
করপূর্ব নগদ প্রবাহ বাদ: অবচয় | ৮০,০০০ ৫০,০০০ | ৭০,০০০ ৫০,০০০ | ৮০,০০০ ৫০,০০০ | ১,০০,০০০ ৫০,০০০ |
করপূর্ব মুনাফা বাদ: কর ৪০% | ৩০,০০০ ১২,০০০ | ২০,০০০ ৮,০০০ | ৩০,০০০ ১২,০০০ | ৫০,০০০ ২০,০০০ |
করপরবর্তী নিট মুনাফা | ১৮,০০০ | ১২,০০০ | ১৮,০০০ | ৩০,০০০ |
এখানে
স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় = প্রাথমিক বিনিয়োগ - ভগ্নাবশেষ মূল্য/আয়ুষ্কাল
=
= ৫০,০০০ টাকা
গড় করপরবর্তী নিট মুনাফা
= ১৯,৫০০ টাকা।
গড় বিনিয়োগ = প্রাথমিক বিনিয়োগ + ভগ্নাবশেষ মূল্য/ ২
= ১,০০,০০০ টাকা
আমরা জানি,
গড় মুনাফার হার (ARR) = গড় করপরবর্তী নিট মুনাফা/গড় বিনিয়োগ/× ১০০
= ১৯.৫০%
সুতরাং উদ্দীপকের প্রকল্পটির গড় মুনাফার হার ১৯.৫০%।
উদ্দীপকের প্রকল্পটির নিট বর্তমান মূল্য নির্ণয় :
নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় :
| বিবরণ | টাকার পরিমাণ | |||
| ১ম বছর | ২য় বছর | ৩য় বছর | ৪র্থ বছর | |
করপরবর্তী নিট মুনাফা ('গ' নং থেকে প্রাপ্ত) যোগ: অবচয় নগদ আন্তঃপ্রবাহ | ১৮,০০০ ৫০,০০০ | ১২,০০০ ৫০,০০০ | ১৮,০০০ ৫০,০০০ | ৩০,০০০ ৫০,০০০ |
| ৬৮,০০০ | ৬২,০০০ | ৬৮,০০০ | ৮০,০০০ | |
আমরা জানি
নিট বর্তমান মূল্য
= ১৮,৭৮৮.৩৪ টাকা
সুতরাং প্রকল্পটির নিট বর্তমান মূল্য ১৮,৭৮৮.৩৪ টাকা অর্থাৎ ধনাত্মক। ধনাত্মক নিট বর্তমান মূল্য প্রকল্পের লাভজনকতা নির্দেশ করে। এমতাবস্থায় বলা যায়, উদ্দীপকের প্রকল্পটি গ্রহণযোগ্য
দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।
মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের লাভজনকতা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থাপনা কর্তৃক প্রকল্পে মূলধন বরাদ্দ দেওয়াকে মূলধন রেশনিং বলে।
মূলধন রেশনিংয়ের ক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি যেমন : নিট বর্তমান মূল্য, আন্তঃআয় হার ইত্যাদি প্রয়োগের মাধ্যমে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করা হয়। পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে লাভজনক প্রকল্পের ক্রমানুসারে বরাদ্দকৃত মূলধন পর্যন্ত প্রকল্প গ্রহণ করা হয় এবং অবশিষ্ট প্রকল্প বিলম্ব বা বাতিল করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!