ধানমন্ডি, ঢাকা
১২ জানুয়ারি ২০২৫
স্নেহের পিয়াল
আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। তুমি তো জানো বর্তমানে ঢাকায় প্রায় দুই কোটি লোক বসবাস করে। আয়তনের তুলনায় এই জনসংখ্যা অনেক বেশি। তাছাড়া জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যাও কম। ফলে এখানে যানজটও নিত্যনৈমিত্তিক ব্যাপার। শহরের এই যানজট সমস্যা দূর করার জন্য মেট্রোরেল প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি সুবিধাজনক, দ্রুতগামী, স্বাচ্ছন্দ্যময় ও নগরকেন্দ্রিক যানবাহন। ২০১২ সালের ১৮ ডিসেম্বর সরকারের অন্যতম অগ্রাধিকার মেট্রোরেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অনুমোদন পায়। মেট্রোরেল ঘণ্টায় প্রায় ৬০ হাজার যাত্রী পরিবহণ করে থাকে। ফলে ঢাকার যানজট সমস্যা বহুলাংশে নিরসন হয়েছে। বিশেষ করে উত্তরা ও মিরপুরবাসীর মেট্রোরেল আশীর্বাদ হিসেবে কাজ করছে। এছাড়াও মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হওয়ায় মেয়াদোত্তীর্ণ যানবাহন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। যাত্রীরা নির্ধারিত স্থান থেকে ওঠানামা করতে পারছে। ফলে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ঢাকার সম্ভাবনা দেখা দিয়েছে। তুমি এখন মেট্রোরেলে স্কুলে যেতে পারবে। ঠিকমতো পড়ালেখা করো। আজ আর নয়। আব্বু-আম্মুকে আমার সালাম জানিয়ো।
ইতি
তোমার আপু
তৃণা
[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!