উপজেলা কৃষি কর্মকর্তা রাহাত সাহেব কৃষকদের বালাইনাশক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেন। রাসায়নিক বালাইনাশক প্রয়োগে পরিবেশের চরম ক্ষতি হয়। তিনি নানা উদ্ভিদ উৎস হতে প্রাপ্ত বালাইনাশকের ব্যবহার কৃষকদের ভালোভাবে বুঝিয়ে দিলেন এবং জমিতে ব্যবহারের জন্য পরামর্শ দিলেন। তিনি প্রশিক্ষণ শেষে মন্তব্য করেন যে, 'বিষমুক্ত ফসল ফলানোর জন্য ও পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য জৈব বালাইনাশক ব্যবহার করা উচিত'।
রাহাত সাহেব মন্তব্য করলেন, 'বিষমুক্ত ফসল ফলানোর জন্য জৈব বালাইনাশক ব্যবহার করা উচিত'।
ধানের পাতার লালচে রেখা রোগ থেকে মুক্ত করতে হলে ধানের বীজ ৫৪° সে তাপমাত্রায় পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রেখে ব্যাকটেরিয়া দূর করা যায়। পরজীবী পোকা ও গ্রেইং ম্যানটিও এর সংখ্যা বাড়িয়ে ফসলের ক্ষতিকর পোকা দমন করা যায়। জমিতে সুষম সার ব্যবহার করলে পোকামাকড় ও রোগজীবাণু অনেক কম হয়। আলোক ফাঁদ পেতে পূর্ণ বয়স্ক পোকা ধরে ফেলা বা মেরে ফেলা যায়। ধানক্ষেতে মাছ চাষ করেও পোকা দমন করা যায়।
এসকল পদ্ধতি অবলম্বন করলে ফসলে বিষাক্ততা সৃষ্টি ও পরিবেশের কোনো ক্ষতি হয় না। কিন্তু রাসায়নিক বালাইনাশক ব্যবহার করলে কীট পতঙ্গ বালাইনাশককে বাধাদানের ক্ষমতা অর্জন করে ফেলে। মৃত্তিকার উপকারী অণুজীব ধ্বংস হয়ে যায়। বালাইনাশকের একটা বড় অংশ ভূ-পৃষ্ঠ, ভূ-গর্ভস্থ পানিতে ও জীবের খাদ্যচক্রে ঢুকে পড়ে। মৃত্তিকার উর্বরতা নষ্ট ও জীববৈচিত্র্য ধ্বংস করে।
সুতরাং, জৈব বালাইনাশক ব্যবহার সম্পর্কে রাহাত সাহেবের মন্তব্যটি যথার্থ।
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?