সিয়াম ও রাহাত দুই বন্ধু। তারা কলেজে পড়ে। অবসর সময়ে তারা এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করছিল, যা চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। রাহাত বলল, দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সংগঠনটি গড়ে উঠেছে।
সরকার বলতে সেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে বোঝায়, যার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়।
সরকারের মাধ্যমেই দেশের জনগণ তথা রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়ে থাকে। সরকার শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন, শাসন ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে বোঝায়। আর ব্যাপক অর্থে সরকার বলতে প্রশাসনের কর্মীরাসহ দেশের সব নাগরিককে বোঝায় । সব রাষ্ট্রে সরকারের মৌলিক গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে এর রূপ ভিন্ন হয়। যেমন- বাংলাদেশে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান।
পৌরনীতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ‘পৌরনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন- পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এ অধ্যায় পড়া শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?